" />
AmaderBarisal.com Logo

১৩ তম জাতীয় ক্রিকেট লীগঃ ঢাকাকে ১৬০ রানে হারালো বরিশাল


আমাদেরবরিশাল.কম

২৪ November ২০১১ Thursday ৬:৩৪:০০ PM

বরিশাল, ২৪ নভেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): সৈয়দ রাসেলের অলরাউন্ড নৈপূন্যে ১৩ তম জাতীয় ক্রিকেট লীগে প্রথম জয় পেয়েছে বরিশাল বিভাগ। বরিশালের শহীদ আব্দুর বর সেরনিয়াবাত ষ্টেডিয়ামে চার দিনের ম্যাচে ঢাকা বিভাগকে ১৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বরিশালের ছেলেরা। দুই ইনিংসে মোট ৭ উইকেট নিয়ে এবং ১১৭ রান করে বরিশাল দলের সৈয়দ রাসেল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।

আগের দিনের সংগ্রহ ৩ উইকেটে ৫৫ রান নিয়ে শিশির ভেজা উইকেটে ব্যাটিং শুরু করে ঢাকার সৈকত আলী ও হান্নান সরকার। জয়ের জন্য সেসময় ঢাকার প্রয়োজন ছিল মাত্র ২০৮ রান। কিন্তু বরিশাল দলের ইসরাক সনেটের দুর্দান্ত বলের সামনে টিকে থাকতে পারে নি তারা। দলীয় ৬৩ রানের মাথায় এলবিডব্লিউ হয়ে ব্যক্তিগত ১০ রানে হান্নান সরকার এবং ৭৪ রানের মাথায় বোল্ড হয়ে ব্যক্তিগত ২৬ রানে সাজ ঘরে ফিরে যান সৈকত আলী। এরপর মোশারেফ হোসেনকে তার ব্যক্তিগত ৮ রানে ফিরিয়ে দেন রিয়াজুল করিম। এরপরই বোলিংয়ে আসেন বা-হাতি পেস বোলার সৈয়দ রাসেল। মাত্র ৮.৪ ওভারে ৪ মেডেন ও ১৩ রানের সাহায্যে ঢাকার শেষ ৫ উইকেট তুলে নিয়ে তিনি এবারের জাতীয় ক্রিকেট লীগে বরিশালকে প্রথম জয় এনে দেন।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।