" />
AmaderBarisal.com Logo

ট্রেন চলবে রেললাইন ও চালক ছাড়াই!

অনলাইন ডেস্ক
আমাদেরবরিশাল.কম

১১ June ২০১৭ Sunday ১:২৩:৫৪ AM

ট্রেন চলবে রেললাইন ও চালক ছাড়াই!

সংগ্রহীত

ট্রেন চলছে। অথচ কোনও রেললাইন নেই! আবার কোনও চালকও নেই।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই অসম্ভব কাজটাই এ বার সম্ভব করে ফেলেছে চিন। বাস, ট্রাম এবং ট্রেনের মিশেলে নতুন এই যান তৈরি করা হয়েছে।

ট্রেনটির নির্মাণকারী সংস্থা চিনা রেল ট্রানজিট ফার্ম সিআরআরসি একে ‘স্মার্ট বাস’ বলছে। ট্রেনের মতো এতেও রয়েছে এতেও মডুলার সিস্টেম রয়েছে।

এই ট্রেনের বগিগুলো পূর্ব নির্ধারিত পথে চালক ছাড়াই চলতে সক্ষম। ট্রেনে থাকছে বিশেষ এক ধরনের সেন্সর। যা চলবে ভার্চুয়াল ট্র্যাকের উপর দিয়ে।

ভার্চুয়াল ট্র্যাক আসলে রাস্তার উপরে আঁকা টানা রেখা, যাতে এক ধরনের সেন্সর লাগানো থাকবে। তার উপর দিয়েই চলবে ট্রেনটি। ৩০ মিটার দীর্ঘ এই ট্রেনের এক একটি কামরায় অন্তত ৩০০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। চাইলে এতে আরও বগি জুড়ে দেওয়া সম্ভব।

ছুটবে ঘণ্টা প্রতি ৭০ কিলোমিটার বেগে। ট্রেনটিতে রয়েছে ইলেকট্রিক ব্যাটারি। এক বার সম্পূর্ণ চার্জ হওয়ার পর ওই ব্যাটারিতেই প্রায় ৪০ কিলোমিটার ট্রেনটি চলতে পারে।

আগামী বছরের শুরুতেই এই ট্রেনটি চালু করার পরিকল্পনা রয়েছে চিনের। দুই থেকে চার কামরার এই ট্রেন কম দূরত্বের যাত্রাপথেই চলবে। -আনন্দবাজার পত্রিকা

 



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।