" />
AmaderBarisal.com Logo

কাজ শেষের আগেই সাইক্লোন শেল্টারে ফাটল

মিজানুর রহমান টিপু, বামনা
আমাদেরবরিশাল.কম

১৫ June ২০১৭ Thursday ২:১৩:৫৫ PM

কাজ শেষের আগেই সাইক্লোন শেল্টারে ফাটলবরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারটি নির্মান কাজ শেষ হওয়ার পূর্বেই বিভিন্ন স্থানে বড়বড় ফাঁটল দেখা দিয়েছে।

এ ঘটনায় ওই বিদ্যালয়ের এসএমসি কমিটির সদস্য ও শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ পত্র দাখিল করেছেন।

কাজ শেষের আগেই সাইক্লোন শেল্টারে ফাটলসরেজমিনে গুদিকাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, তিন তলা বিশিষ্ঠ জাপান সরকারের অর্থায়নে নির্মিত ওই বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারটির ৩য় তলার উপর থেকে পূর্ব পশ্চিম বরাবরে ২য় তলা পর্যন্ত বড়বড় ফাঁটল দেখা দিয়েছে।

এছাড়াও তিনতলা পর্যন্ত সিড়ির বিভিন্ন জয়েন্টে ফাটল রয়েছে। জিএম কনষ্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকায় ওই সাইক্লোন সেল্টারটির নির্মান কাজ করছেন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. বাদল হোসেন আমাদের বরিশাল ডটকমকে জানান, ওই ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্ম মানের নির্মান সামগ্রী দিয়ে এই সাইক্লোন সেল্টারটি নির্মান করায় কাজ শেষ হওয়ার আগেই ফাঁটল ধরেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সত্তার আমাদের বরিশাল ডটকমকে জানান, নির্মান কাজ চলাকালীন সময়ে তারা নির্মান সামগ্রীর নিম্মমান বিষয়ে ওই ঠিকাদারকে অবহিত করলেও তারা সেই সামগ্রী দিয়ে নির্মান কাজ শেষ করেছেন। আর এজন্যই এই সাইক্লোন সেল্টারটি নির্মান কাজ শেষ হওয়ার পূর্বে ফাটল ধরেছে।

তৎকালীন দায়িত্বে থাকা বামনা উপজেলা প্রকৌশলী মো. মোশারেফ হোসেন আমাদের বরিশাল ডটকমকে বলেন, সাইক্লোন সেল্টারটির নির্মান কাজে কোন ক্রুটি হয়নি। তবে প্লাষ্টারের জয়েন্টে ফাটল দেখা যেতে পারে। প্রচন্ড রোদে প্লাষ্টারের জয়েন্টে এরকম ফাটল দেখা যায়। এ নিয়ে চিন্তার কোন কারণ নেই।

জিএম কনষ্ট্রাকশনের মালিকের সাথে বারবার যোগাযোগ করে তাকে না পাওয়ায় ওই সাইক্লোন সেল্টারের দায়িত্বে থাকা একজন সুপারভাইজার মো. কাওসার হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানাতে রাজি নয় বলে প্রতিবেদককে জানায়।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।