" />
AmaderBarisal.com Logo

বামনায় ইয়াবাসহ ২ ব্যবসায়ী আটক

বামনা প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

৮ July ২০১৭ Saturday ৬:২২:০৬ PM

বামনায় ইয়াবাসহ ২ ব্যবসায়ী আটকবরগুনার বামনায় আজ শনিবার (৮ জুলাই) দুপুরে ২৫ পিচ ইয়াবাসহ দুইজন ব্যবসায়ীকে আটক করেছে বামনা থানা পুলিশ।

গোপন সংবাদের ভিতিত্তে এসআই মো. সিরাজ সহ এএসআই কাইয়ুম ও কামালের নেতৃত্বে বামনা থানার পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে আমতলী ও লক্ষ্মীপুড়া গ্রাম থেকে এই দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে।

আটককৃতরা হলো বামনা উপজেলার আমতলী গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে মো. হারুণ হাওলাদার (৪৫) ও লক্ষ্মীপুড়া গ্রামের মো. নুরুল ইসলাম খানের ছেলে হারুন খান (৩০)।

আটককৃত ইয়াবা ব্যবসায়ী মো. হারুণ হাওলাদারের কাছ থেকে ১৫ পিচ ও হারুণ খানের কাছ থেকে ৫ পিচ ইয়াবাসহ বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, বামনাকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসন সার্বক্ষনিক তৎপর। মাদক সেবনকারী ও ব্যবসায়ী যেই হউক তাকে গ্রেপ্তার করা হবে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা গ্রহণ করে বরগুনা জেল হাজতে পাঠানো হবে।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।