![]() বাবুগঞ্জে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার
৩ December ২০১১ Saturday ১২:০৫:৫৮ PM
বাবুগঞ্জ, ৩ ডিসেম্বর (সাইফুল ইসলাম/আমাদের বরিশাল ডটকম): বরিশালের বাবুগঞ্জের একটি খাল থেকে অজ্ঞাতনামা (৪০) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বাড়ৈখালী এলাকার রাজার ব্যর খাল থেকে ৩ ডিসেম্বর শনিবার সকালে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেছে ছে বিমানবন্দর থানা পুলিশ। জানা গেছে, ৩ ডিসেম্বর শনিবার সকালে স্থানীয় লোকজন ওই খালে অজ্ঞাতনামা লাশটি ভাঁসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়। বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান আমাদের বরিশাল ডটকমকে জানান, গত ৪/৫ দিন পূর্বে ওই অজ্ঞাতনামা যুবকটিকে দৃবৃত্তরা কুপিয়ে ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে খালে ফেলে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বিমানবন্দর থানা পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে বলে জানান তিনি। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
