![]() বানারীপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন সুমন সভাপতি, কাওসার সম্পাদক
৫ December ২০১১ Monday ৯:৩২:০২ AM
![]() সভাপতি সুমন, সম্পাদক কাওসার - ফাইল ফটো বানারীপাড়া, ৪ ডিসেম্বর (এস.এম গোলাম মাহমুদ রিপন/আমাদের বরিশাল ডটকম): বানারীপাড়া প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর রোববার বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক সভাপতি এসএম গোলাম মাহমুদ রিপন,সহ সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, সম্পাদক প্রভাষক খলিলূর রহমান, কাওসার হোসেন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন জীবন, নাঈম মোঘল, সুজন মোল্লা, সেলিম হাসান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ২০১২-১৩ সালের জন্য রাহাদ সুমনকে (সমকাল)সভাপতি ও কাওসার হোসেনকে (বিপ্লবী বাংলাদেশ) সম্পাদক করে প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র সহ সভাপতি প্রভাষক খলিলুর রহমান(বাংলার বনে), সহ সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল(যায়যায়দিন), কাজী শাহিন মাহমুদ(সংগ্রাম) ও কাজী হারুন অর রশিদ(ডেসটিনি), যুগ্ম সম্পাদক জাকির হোসেন জীবন(জনতা), নাঈম মোঘল(শাহনামা) ও সাইফুর রহমান রাসেল(দক্ষিনাঞ্চল), সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান(আমার দেশ), প্রচার সম্পাদক সুজন মোল্লা(মানবজমিন), কোষাধ্যক্ষ রবিউল ইসলাম (ভোরের ডাক), নির্বাহী সদস্য এস মিজানুল ইসলাম(ইনকিলাব), এসএম গোলাম মাহমুদ রিপন(যুগান্তর) ও সাইদুল ইসলাম(নয়াদিগন্ত)। এছাড়া আরও ৬জনকে সাধারন সদস্য মনোনীত করা হয়েছে। নব-নির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

