![]() বামনায় ৮০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার
৫ December ২০১১ Monday ৫:৪৬:২৪ PM
![]() বামনায় ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত প্রদীপ কর্মকার (ছবিঃ আমাদের বরিশাল ডটকম) বরগুনা, ৫ ডিসেম্বর (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বামনায় ৮০ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ ডিসেম্বর রোববার রাতে বামনা থানা পুলিশ বুকাবুনিয়া গ্রামের সুখরঞ্জন কর্মকারের ছেলে প্রদীপকে বুকাবুনিয়া বাজার থেকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকী আমাদের বরিশাল ডটকমকে জানান, বুকাবুনিয়া বাজার অভিযান চালিয়ে তার নেতৃত্বে ৮০ পিস ইয়াবাসহ প্রদীপকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ ডিসেম্বর সোমবার সকালে মাদক আইনে মামলা দায়ের শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

