![]() এইচএসসি পরীক্ষার সময়সূচী পরিবর্তনের দাবীতে নগরীতে মানববন্ধন
১৯ February ২০১২ Sunday ১০:৪১:৩২ PM
বরিশাল ডেস্ক :: এইচএসসি পরীক্ষার সময়সূচী পরিবর্তনের দাবীতে নগরীতে মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা। ১৯ ফেব্রুয়ারী রোববার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন করা হয়। এছাড়াও এইচএসসি পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পৃথক পৃথকভাবে মানববন্ধন করেছে। মানববন্ধনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা জানান, এইচএসসি পরীক্ষার ঘোষিত সময়সূচীতে বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর পরীক্ষার পূর্বে পর্যাপ্ত সময় দেয়া হয়নি। যার ফলে তাদের পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার আশংকা রয়েছে। তবে অন্যান্য বিভাগের পরীক্ষার্থীরাও এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন করছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
