" />
AmaderBarisal.com Logo

ভোলার তজুমদ্দিনে অগ্নিকান্ডে ৪ বসত ঘর ভস্মিভূত, আহত ৫


আমাদেরবরিশাল.কম

১৯ February ২০১২ Sunday ৯:১৮:১৩ PM

ভোলা, ১৯ ফেব্রুয়ারী (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার তজুমদ্দিনে আগুনে পুড়ে ৪টি বসত ঘর ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে। এসময় আগুন নিভাতে গিয়ে ৫ জন আহত হয়েছেন। আহতদের লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা যায়, উপজেলার সম্ভুপুর ইউনিয়নের কোড়াল মারা ৮ নং ওয়ার্ডের বাদশু পাটওয়ারী বাড়িতে ১৯ ফেব্রুয়ারী দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে নাছির মিয়ার রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। এসময় ওই বাড়িতে থাকা ৪টি ঘর আগুনে পুড়ে সম্পূর্ন ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে। প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে না পেরে পাশ্ববর্তী তুলি ব্রিকস্‌ নামক একটি ইট ভাটা থেকে পানির মেশিন এনে পরে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এর আগেই ৪টি ঘর সম্পূর্ন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ওই সময় আগুন নিভাতে গিয়ে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আজগর (৪০) গুরুতর আহত হওয়ায় তাকে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে বিকেলেই ঘটনাস্থল পরিদর্শন করেন- সম্ভুপুর ইউপি’র চেয়ারম্যান ও আ’লীগ নেতা ফজলুল হক দেওয়ান ও সাবেক চেয়ারম্যান এবং বিএনপি নেতা জাকির হোসেন হাওলাদার,আলমগীর খোকন। এসময় তারা ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো খাবার ও শাড়ী লুঙ্গি বিতরন করেন।

তজুমদ্দিন থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহবুবুর রহমান আমাদের বরিশাল ডটকমকে জানান, ‘আগুনে পুড়ে ৪ টি বসত ঘর পুড়ে গেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’


(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।