" />
AmaderBarisal.com Logo

বানারীপাড়ায় যুবদলের বিক্ষোভ সমাবেশ, মিছিল পুলিশের বাঁধায় পন্ড


আমাদেরবরিশাল.কম

৭ December ২০১১ Wednesday ৮:৫০:৩৭ PM

বানারীপাড়া, ৭ ডিসেম্বর (এস.এম গোলাম মাহমুদ রিপন/আমাদের বরিশাল ডটকম): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সাইফুল আলম নিরবের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক আখ্যা দিয়ে এর প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী পালন বানারীপাড়া যুবদল। ৭ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর যুবদলের আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আহসান কবির নান্না হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমান, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান জুয়েল, কাইউম উদ্দিন ডালিম ও বশির কাজী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজ ফকির ও জহিরুল ইসলাম দুলাল, যুবদল নেতা  ডাঃ সাইদুর রহমান, উজ্জল মৃধা, জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা জাহিন খালাসি, কামাল হোসেন সাঈদ, পাবেল ও ওয়াসিম।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার লাইফ সাপোর্টে আছে মঈনউদ্দিন ও ফকরউদ্দিনের অশুভ আর্শিবাদের জন্য। দেশের জাতীয়তাবাদী শক্তির লক্ষ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে রাখলেও দেশের আপামর জনসাধারন সরকারের নীলনকশার বিরুদ্ধে অচিরেই রাজপথে নেমে আসবে। কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক সাইফুল আলম নিরবের বিরুদ্ধে দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের মাধ্যমে ফ্যসিবাদী সরকারের পতন ঘটানো হবে। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, যতবার খুশি প্রধানমন্ত্রী হন কিন্তু দেশকে ভারতের হাতে তুলে দেবেন না। সভাশেষে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশী বাধায় তা পন্ড হয়ে যায়।


(আমাদের বরিশাল ডটকম/বানারীপাড়া/গোমা/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।