" />
AmaderBarisal.com Logo

বরিশালে মাদকদ্রব্য রাখায় এক মহিলার কারাদন্ড


আমাদেরবরিশাল.কম

১৯ February ২০১২ Sunday ৮:৩৭:০৬ PM

বরিশাল ডেস্ক :: বরিশালে নিষিদ্ধ মাদক হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় রুবি বেগম নামের এক মহিলাকে দুই বছরের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমান অনাদায়ে আরো এক মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বরিশালের ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক দিলিপ কুমার ভৌমিক ১৯ ফেব্রুয়ারী রোববার এই দন্ড দেন। দন্ডপ্রাপ্ত রুবি বেগম নগরীর পশ্চিম কাউনিয়া তালুকদার লেনের আব্দুর রহমানের স্ত্রী।

আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৮ মে নগরীর কাউনিয়াস্থ হাওলাদার বাড়ি এলাকায় রুবি বেগমের ভাড়াটিয়া বাসায় অভিযান চালায় গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। অভিযানের সময় তল্লাশী চালিয়ে রুবি বেগমের বাসার বিছানার নিচ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবি পুলিশ। এ সময় নিজ হেফাজতে হেরোইন রাখার অভিযোগে ডিবি পুলিশ রুবি বেগমকে আটক করে এবং ডিবি পুলিশের সহকারী উপ-পরির্শক (এ এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেন। একই বছরের ১৭ জুন মামলার একমাত্র আসামী রুবিকে অভিযুক্ত করে ডিবির উপ-পরিদর্শক (এসআই) আহসান কবির অভিযোগ পত্র আদালতে জমা দিলে আদালত ৮ জনের মধ্যে ৫ জনের স্বাক্ষ্য নিয়ে এ রায় প্রদান করেন।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।