![]() দুমকিতে আ’লীগের দুটি ইউনিয়ন কমিটি বাতিল
১০ December ২০১১ Saturday ৭:৩৭:৩৮ PM
দুমকি, ১০ ডিসেম্বর (মোঃ মজিবুর রহমান/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর দুমকিতে গঠনতান্ত্রিক জটিলতার কারনে ক্ষমতাসীন আ’লীগের দু’টি ইউনিয়ন কমিটি বাতিল করা হয়েছে। উপজেলা আ’লীগের সাধারন সভায় জেলা কমিটির সাধারন সম্পাদক খান মোশাররফ হোসেন প্রধান অতিথির বকৃতার সময় লেবুখালী ও নবগঠিত শ্রীরামপুর ইউনিয়নের অগঠনতান্ত্রিক নিয়মে করা ইউনিয়ন কমিটির বৈধতার প্রশ্নে বাতিল ঘোষনা করেছেন। দলীয় নির্ভরযোগ্য সূত্র জানায়, উপজেলার লেবুখালী ইউনিয়ন কমিটির মেয়াদ পূর্তির আগেই দ্বিধাবিভক্ত উপজেলা আ’লীর একাংশের কতিপয় নেতা দু’টি ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন করলে জটিলতার সৃষ্টি হয়। উপজেলা আ’লীগের অপরাংশের তীব্র বিরোধীতার মুখে সাংবিধানিক বৈধতা না থাকায় সমপ্রতি লেবুখালী ও নবগঠিত শ্রীরামপুর ইউনিয়নের কমিটি বাতিল করা হয়েছে। গত ৭ডিসেম্বর সকালে উপজেলা আ’লীগ কার্যালয়ে আহবায়ক মো: আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারন সভায় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী রুহুল আমীন বিশেষ আমন্ত্রণে উপস্থিত থেকে সাংবিধানিক জটিলতা দূরীভূত করতে এ সিদ্ধান্ত দেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক মো: শাহজাহান সিকদার, আ’লীগ নেতা মজিবুর রহমান মাষ্টার, আবুল কালাম মৃধা, ওয়াহিদুর রহমান সহিদ, মো: দেলোয়ার হোসেন মোল্লা, নাসির উদ্দিন মৃধা, মোশাররফ হোসেন খন্দকার প্রমুখ। পরে লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়নে প্রাথমিক সদস্য সংগ্রহ কাজে ৯সদস্যের পৃথক দু’টি কমিটি গঠন করা হয়। সিনিয়রিটির ক্রমানুসারে লেবুখালী ইউনিয়নে দেলোয়ার হোসেন মোল্লাকে প্রধান করে এবং শ্রীরামপুর ইউনিয়নে মো: ফোরকান আহমেদ মাষ্টারকে প্রধান করে এ ৯সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, লেবুখালী ইউয়িন দ্বিধাবিভক্ত হয়ে শ্রীরামপুর নামের একটি নতুন ইউনিয়ন গঠিত হলে উপজেলা পরিষদ সমর্থিত উপজেলা আ’লীগের একাংশের কতিপয় নেথা থানা আ’লীগকে পাশ কাটিয়ে পছন্দের লোক সমন্বয়ে দু’ইউনিয়নে দু’টি ইউনিয়ন কমিটি গঠন করে কার্যক্রম শুরু করে। এতে উপজেলা আ’লীগের অপরাংশের তীব্র বিরোধীতার মুখে অবৈধ কমিটি বাতিল হয়ে যায়। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
