![]() বামনায় হাঁসের সাথে শত্রুতাবামনা প্রতিবেদক ২৮ August ২০১৭ Monday ৬:০২:২৯ PM
এ ঘটনায় খামার মালিক মো. তমাল তালুকদার আজ সোমবার (২৮ আগস্ট) বিকালে বামনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বামনা থানার এসআই মো. ইব্রাহীম খলিল জানান, বামনা উপজেলার পোটকাখালী গ্রামের মো. তরিকুল ইসলাম তালুকদারের ছেলে মো. তমাল তালুকদার সোমবার বিকালে বামনা থানায় মৃত ৬০টি হাঁস নিয়ে আসেন এবং তার দাবী আরো শতাধীক হাঁস বিষক্রীয়ায় অসুস্থ হয়ে মারা যাচ্ছে। তিনি প্রতিবেশী মো. খলিলুর রহমানকে দায়ী করে বামনা থানায় একটি লিখিত অভিযোগ দেন। তিনি আরো বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনার বামনা উপজেলার পোটকাখালী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক খামারীর দেড় শতাধীক হাঁস বিষ দিয়ে নিধনের অভিযোগ পাওয়া গেছে।