![]() ৮শ’ যাত্রী নিয়ে ডুবোচরে আটকা পড়েছে বরিশালগামী স্টীমার পিএস টার্ন
১১ December ২০১১ Sunday ৫:১২:১৪ PM
বরিশাল, ১১ ডিসেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী কীর্তনখোলা নদীতে প্রায় ৮শ’ যাত্রী নিয়ে ডুবোচরে আটকা পরেছে বিআইডব্লিউটিসি’র বরিশালগামী যাত্রীবাহী স্টীমার পিএস টার্ন। ঢাকা থেকে বরিশাল আসার পথে ১১ ডিসেম্বর রোববার ভোর সাড়ে ৫ টায় বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী কীর্তনখোলা নদীর বগাদিয়া চর সংলগ্ন ডুবোচরে আটকা পরে জাহাজটি। জানা গেছে, ১০ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় প্রায় ৮শ’ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয় স্টীমার পিএস টার্ন। পথিমধ্যে এটি চাঁদপুরে ঘাটে একবার বিরতি দেয়। এরপর বরিশালের আসার পথে ১১ ডিসেম্বর রোববার ভোর সাড়ে ৫ টায় মেহেন্দীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী কীর্তনখোলা নদীর বগাদিয়া চর সংলগ্ন ডুবোচরে আটকা পরে জাহাজটি। জাহাজে থাকা যাত্রীদের মধ্যে অধিকাংশ নৌকা, ট্রলার ও বিভিন্ন মাধ্যমে জাহাজ থেকে নেমে বরিশাল চলে এসেছে। বাকিদের উদ্ধারে মেহেন্দিগঞ্জ থেকে ঘটনাস্থলে একটি লঞ্চ পাঠানো হলেও সেখানে নদীর গভীরতা কম থাকায় লঞ্চটি জাহাজের কাছে ভিড়তে পারেনি। তাই বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যাত্রীদের ট্রলার যোগে উদ্ধারের চেষ্টা করছেন বলে জানা গেছে। ১১ ডিসেম্বর রোববার বিকাল ৫টায় বিআইডব্লিউটিসি’র সহ-মহা ব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার আমাদের বরিশাল ডটকমকে জানান, আটকে পরা স্টীমার উদ্ধার করতে বিআইডব্লিউটিসি’র নিজস্ব টাগ দিয়ে চেষ্টা চালানো হচ্ছে। জোয়ারের পানি কতখানি বৃদ্ধি পাবে তার ওপর নির্ভর করছে জাহাজ নামানো। বিআইডব্লিউটিসি’র নিজম্ব টাগ ব্যর্থ হলে ১২ ডিসেম্বর সোমবার বিআইডব্লিউটিএ’র টাগের সাহায্যে নেওয়া হবে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
