![]() বামনায় খুঁটিতে বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনবামনা প্রতিবেদক ৩১ August ২০১৭ Thursday ৪:৫৯:৩১ PM
প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানবন্ধনে বামনা উপজেলার সর্বস্তরের জনগণ অংশ নেয়। পরে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি দেয়া হয়। মানববন্ধন চলাকালীন প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বামনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ আলী হাওলাদার, সারওয়ারজন মডেল উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির সদস্য দেলোয়ার হোসেন জোমাদ্দার, সাবেক ইউপি সদস্য আখতারুজ্জামান শিপার সহ সুশিল সমাজের নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তারা দাবি করেন, মাছ বিক্রেতা ইউনুসের উপর নির্যাতনের মূল নায়ক তার ভাবি পারুল বেগম। অজ্ঞাত কারণে তাকে এই মামলায় আসামী করা হয়নি তাকেও এই ঘটনায় বিচারের আওতায় আনা হোক ও গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হোক। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনার বামনায় জাদুটোনার মাধ্যমে ক্ষতি সাধনের অভিযোগে মো. ইউনুস মল্লিক নামে এক মাছ বিক্রেতাকে তার মা ও ছোট ছোট সন্তানদের সামনে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে বড়ভাই, ভাতিজা ও স্ত্রী কর্তৃক অমানবিক নির্যাতনের প্রতিবাদ ও আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১১ টায় সচেতন বামনাবাসীর ব্যানারে উপজেলার গোলচত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।