![]() মির্জাগঞ্জে তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী সোহরাব গ্রেপ্তার
১১ December ২০১১ Sunday ৭:২৪:১৬ PM
মির্জাগঞ্জ, ১১ ডিসেম্বর (মোঃ জাকির হোসেন/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিন আমড়াগাছিয়া গ্রামের শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহরাব হাওলাদারকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী র্যাব-৮। ধৃত সোহবারকে ১১ ডিসেম্বর রোববার আদালতে হাজির করা হলে আদালত তাকে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণ করে। পটুয়াখালী র্যাব-৮ এর অধিনায়ক জানান, লেঃ কমান্ডার মোহামমদ নুর-উজ-জামান (এক্স), বিএন, এর নেতৃত্বে অপারেশনাল দল ১১ ডিসেম্বর রোববার সকাল ১১ টার দিকে পটুয়াখালী জেলার সদর থানাধীন কলাতলা বাজারের পশ্চিম পার্শ্বে হইতে মোঃ সোহরাব হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। সে ডাকাতি, ছিনতাই, মারামারি, লুটতরাজ, জমি দখল, ধর্ষন অবৈধ ভূমি দখল ও চুরিসহ ১ ডজন মামলার তালিকাভুক্ত সন্ত্রাসী। জিআর-৫৮/০৯, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩৮০/৪২৭ দঃবিঃ (মারামারি) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। মির্জাগঞ্জ থানা ও ডিএসবি’র তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহরাব হাওলাদার (৫০) এতদিন ধরা ছোয়ার বাইরে ছিল বলে জানান তিনি – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
