![]() বরগুনায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালানিউজ ডেস্ক ১৮ September ২০১৭ Monday ৩:০০:৩৪ PM
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বামনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বাচ্চু উপস্থিত থেকে ওই ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেন। অভিযোগ রয়েছে, রোববার রাতে ডাক্তার আসার পূর্বে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আজাদ নিজেই মাকসুদা বেগম নামের এক প্রসূতি অস্ত্রপচার করলে প্রসূতি ও নবজাতক উভয়ই মারা যায়। অস্ত্রপচারে নিহত মাকসুদা বামনা উপজেলার আমতলী গ্রামের বাসিন্দা মহারাজের স্ত্রী। নিহতের স্বামী মহারাজ তার বাচ্চা ও স্ত্রী হত্যাকারীদের বিচার চেয়েছেন। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরগুনা জেলার বামনায় মাতৃসদন নামের একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন।