" />
AmaderBarisal.com Logo

১৬ দিনেও সন্ধান মেলেনি বাবুগঞ্জের নিখোঁজ যুবকের


আমাদেরবরিশাল.কম

১৫ December ২০১১ Thursday ৯:৫২:৫১ AM

বাবুগঞ্জ, ১৫ ডিসেম্বর (সাইফুল ইসলাম/আমাদের বরিশাল ডটকম): বাবুগঞ্জের লোহলিয়ায় সাইফুল ইসলাম(বিপ্লব) নামের এক যুবক রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ১৬ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়,বাবুগঞ্জ উপজেলার লোহালিযা গ্রামের ও বাজারের দর্জি ব্যাবসায়ী আবুল কালাম খানের ছেলে মোঃ সাইফুল ইসলাম(বিপ্লব) (২০) গত ২৭ শে নভেম্বর জনৈক মিজান নামের এক লোকের ফোন পেয়ে ২৮ শে নভেম্বর সাইফুল ইসলাম বিপ্লব ঢাকায় চলে যায়। ঢাকায় পৌছে সাইফুল ইসলাম তার বাবা আবুল কালামকে মুঠোফোনে জানান মিজান তাকে ১১ হাজার টাকা বেতনে চাকুরি দিয়েছে। এ ঘটনার পর গত ২৯ শে নভেম্বর রাতে সাইফুল ইসলামের সাথে তার বাবার সাথে ফোনে সর্বশেষ কথা হয়। গত ৩০ শে নভেম্বর থেকে সাইফুল ইসলামের আর কোন সন্ধান পাওয়া যায়নি এবং সাইফুল ও মিজানের উভয়ের মুঠোফোন থেকে এরপর বন্ধ রয়েছে। সাইফুলের বাবা ও তাদের স্বজনরা অনেক খোঁজাখুজি করার পড়েও ১৬ দিন অতিবাহিত হওয়ার পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

এদিকে সাইফুল ইসলাম বিপ্লবের কোন সন্ধান না পেয়ে নিখোঁজের পিতা বাবুগঞ্জ থানায় সাধারন ডায়রী অর্ন্তভুক্ত করেছেন। ১৬ দিনেও ছেলের সন্ধান না পেয়ে আবুল কালাম পাগল প্রায়। তার ধারনা ছেলেকে কেউ অপহরন করে নিয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/বাবুগঞ্জ/সাই/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।