" />
AmaderBarisal.com Logo

মির্জাগঞ্জে ৭ জুয়ারী আটক, মামলা দায়ের


আমাদেরবরিশাল.কম

১৯ February ২০১২ Sunday ৫:৫৪:৫২ PM

পটুয়াখালী, ১৯ ফেব্রুয়ারী (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭ জুয়ারীকে আটক করেছে পুলিশ। ১৯ ফেব্রুয়ারী রবিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে মির্জাগঞ্জ থানা পুলিশ উপজেলার দক্ষিন আমড়াগাছিয়া এলাকার ছিদ্দিক সিকদারের বাড়ীর পিছনের মাঠ থেকে জুয়ারীদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত জুয়ারীদের জেল হাজতে পাঠিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মির্জাগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোস্তফা আমাদের বরিশাল ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫হাজার ৪১৫টাকা, ২৮টি গুটি এবং জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ মাসুম, বেল্লাল, আবু তালেব, কবির হাওলাদার, সবুজ সরদার, শুলতান হোসেন ও সোহেলকে আটক করা হয়। আটককৃতদের বাড়ী আমড়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বলে জানিয়েছেন তিনি।


(আমাদের বরিশাল ডটকম/পটুয়াখালী/সকু/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।