" />
AmaderBarisal.com Logo

মেয়াদ উত্তীর্ণ কর্মপরিষদের খামখেয়ালীতে বিএম কলেজের ক্রীড়া প্রতিযোগীতা পন্ড


আমাদেরবরিশাল.কম

১৭ December ২০১১ Saturday ৬:৩৯:১৩ PM

ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, বরিশাল

ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, বরিশাল - ফাইল ফটো

বরিশাল, ১৭ ডিসেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বরিশালের ঐতিহ্যবাহি বজমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অভ্যন্তরীন মহিলা ক্রীড়া প্রতিযোগিতা কলেজটির বিতর্কিত মেয়াদ উত্তীর্ন কর্মপরিষদের খামখেয়ালীতে পন্ড হয়ে গেছে। ১৭ ডিসেম্বর বেলা ১২টায় ক্রীড়া প্রতিযোগীতার উদ্ধোধন করতে গিয়ে বি এম কলেজের অধ্যক্ষ ড. ননী গোপাল দাস মেয়াদ উত্তীর্ন কর্মপরিষদের খামখেয়ালীপনা দেখে ফিরে আসেন।

প্রতক্ষদর্শী জানা গেছে, ১৭ ডিসেম্বর শনিবার বি এম কলেজের অভ্যন্তরীন মহিলা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সে লক্ষে কমন রুমে ঘটা করে সাজসজ্জা করা হয়। ব্যানার ফেস্টুন দিয়ে উদ্বোধন’র প্রস্ততি নেয় মেয়াদ উত্তীর্ন কর্মপরিষদের দুই নেত্রী মুনতাহা বিনতে নুর রোমিও এবং সোনিয়া আক্তার। বেলা ১২টায় ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনের জন্য কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাস, প্রতিযোগীতার আহবায়ক সহযোগী অধ্যাপক শাহ সাজেদা, সহযোগী অধ্যাপক এস এম আলাউদ্দিনসহ অন্যান্য শিক্ষকরা সেখানে যান। তবে বাধ সাধে মেয়াদ উত্তীর্ন কর্মপরিষদের সহ সভাপতি মঈন তুষারসহ অন্যন্যা নেতৃবৃন্দ। তারা খেলার সরঞ্জামাদির (ক্যারাম, দাবা, টেবিল টেনিস বোর্ড) উপরে বাকসু (বিএম কলেজ ছাত্র সংসদ) কথাটি না লেখায় উদ্বোধন বন্ধ করে দেয়। প্রতিযোগীদের মধ্যে এসময় কেউ কেউ অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য তাদের কাছে অনুরোধ করেও ব্যর্থ হন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানান, যেহেতু তাদের কমিটি কর্মপরিষদ নামে বিবেচিত সেহেতু সরঞ্জামাদিতে বাকসু লেখা হয়নি। উদ্ভুত পরিস্থিতে অধ্যক্ষসহ অন্যান্যরা উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ ব্যাপারে কলেজ অধ্যৰ প্রফেসর ড. ননী গোপাল দাস আমাদের বরিশাল ডটকমকে জানান, তার জরুরী কাজ থাকায় উদ্বোধনী অনুষ্ঠান থেকে চলে এসেছেন। তবে কেন অনুষ্ঠান উদ্বোধন করা হলো না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সাংবাদিকরা ঘটনাস্থলে ছিল। তারা সব দেখেছে।

উল্লেখ্য, গত ২০ জুন বরিশালের এক ক্ষমতাশীন নেতার নির্দেশে তার সমর্থিত ছাত্রলীগের একাংশ, ছাত্রমৈত্রী ও জাসদ ছাত্রলীগকে নিয়ে অস্থায়ী ছাত্রকর্মপরিষদ গঠন করেন বিএম কলেজের অধ্যক্ষ ডঃ ননী গোপাল দাস। অভিযোগ রয়েছে বিএম কলেজ ছাত্র সংসদ (বাকসু)’র তহবিলে জমা হওয়া সাড়ে তিন কোটি টাকা লোপাট করতে বাকসু’র সংবিধান সংশোধন করে তড়িঘড়ি করে এ কর্মপরিষদ গঠন করা হয়েছে। যার মেয়াদও ইতোমধ্যে শেষ হয়েছে। তবে কর্মপরিষদ নেতৃবৃন্দ সাম্প্রতিক সময় সর্বত্র কর্মপরিষদের পরিবর্তে অবৈধভাবে ‘বাকসু’ শব্দটি ব্যবহার করে আসছে।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।