![]() বরিশালে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
২৩ December ২০১১ Friday ৪:২৩:১৯ PM
বরিশাল, ২৩ ডিসেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় বীথি আক্তার (১৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ বীথি আক্তার উপজেলার পশ্চিম চর নলূয়া গ্রামের মতিউর রহমান খানের কন্যা। ২৩ ডিসেম্বর শুক্রবার সকালে গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ মর্গে আনা হয়। নিহতের স্বজনরা জানান, পার্শ্ববর্তী বাউফল উপজেলার কাচিপাড়া গ্রামের শামীম খান ৫ মাস পূর্বে বীথিকে জোড়পূর্বক বিয়ে করে। বখাটে প্রকৃতির ছেলে শামীমের সাথে বিয়ে হওয়ায় সে (বীথি) মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সকলের অজান্তে বাড়ীর পাশের একটি গাছে গলায় ফাঁস দিয়ে মানসিকভাবে অসুস্থ বীথি আত্নহত্যা করে বলে দাবী করেন তারা। অপরদিকে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম আমাদের বরিশাল ডটকমকে জানান, নিহতের পরিবার থানায় না জানিয়ে বিনা ময়নাতদন্তে লাশদাফন করতে চেস্টা করে। পরে পুলিশ খবর পেয়ে ২২ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে গৃহবধুর লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় বাকেরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ২৩ ডিসেম্বর শুক্রবার সকালে গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
