" />
AmaderBarisal.com Logo

বরগুনা সরকারী বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


আমাদেরবরিশাল.কম

১৯ January ২০১২ Thursday ৭:২৩:০৩ PM

মনোমুগ্ধকর নাচ

বরগুনা সরকারী বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রীদের মনোমুগ্ধকর নাচ (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরগুনা, ১৯ জানুয়ারী (মনির হোসেন কামাল/আমাদের বরিশাল ডটকম): বরগুনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী বৃহস্পতিবার সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে বার্ষিক এ ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বরগুনা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবীর, পৌর মেয়র মোঃ শাহাদাত হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম ও সদর উপজেলা চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) আবদুল খালেক।


(আমাদের বরিশাল ডটকম/বরগুনা/মহো/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।