" />
AmaderBarisal.com Logo

বাকেরগঞ্জে মোটরসাইকেলের টিউব ফেঁটে নিহত ১, সড়ক দুর্ঘটনায় আহত ৩০


আমাদেরবরিশাল.কম

২৪ December ২০১১ Saturday ৮:২৫:৪৬ PM

বরিশাল, ২৪ ডিসেম্বর (বরিশাল ডেস্ক/আমাদের বরিশাল ডটকম): বাকেরগঞ্জে মোটরসাইকেলের টিউব ফেঁটে মনির হাওলাদার (৪০) নামে একজন নিহত এবং যাত্রীবাহি বাস খাঁদে পরে ৩০ যাত্রী আহত হয়েছে। ২৪ ডিসেম্বর শনিবার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি বাসস্ট্যান্ডে মোটরসাইকেলের টিউব দুর্ঘটনা ও চর আউলিয়াপুর-গারুরিয়া সড়কে যাত্রীবাহি বাস দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ২৪ ডিসেম্বর শনিবার সকালে মনির হাওলাদার তার নিজস্ব মোটরসাইকেলে হাওয়া দিতে চরামদ্দি বাসস্ট্যান্ডে আসেন। এসময় অতিরিক্ত হাওয়া ভরায় টিউবটি বিস্ফোরিত হয়ে তার মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া ২৪ ডিসেম্বর শনিবার দুপুরে বাকেরগঞ্জ উপজেলাস্থ জহিরুল চর আউলিয়াপুর থেকে গারুরিয়া যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসদুর্ঘটনার শিকার হয়। সড়ক পাড় হতে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যাত্রী নিয়ে বাসটি খাঁদে পড়ে যায়। এতে বাসযাত্রী সুলতান, মজিবর, জিয়াদ, নূরজাহানসহ ৩০ যাত্রী আহত হয়।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।