![]() মির্জাগঞ্জে বিষ প্রয়োগ করে প্রায় লাখ টাকার মাছ নিধন
২৪ December ২০১১ Saturday ৬:৩৭:০৩ PM
![]() মির্জাগঞ্জে বিষ প্রয়োগ করে নিধন করা মাছ (ছবিঃ আমাদের বরিশাল ডটকম) পটুয়াখালী, ২৪ ডিসেম্বর (সঞ্জয় কুমার দাস/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মাছের ঘেরের ৭৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ বিষ প্রয়োগ করে নিধন করেছে দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে ২৪ ডিসেম্বর শনিবার উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের বটতলা এলাকায়। ক্ষতিগ্রস্তরা জানায়, কে বা কারা রাতের অন্ধকারে সুবল দেবনাথের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে চাষকৃত সিলভার র্কাপ, চায়না পুঠি, তেলাপিয়াসহ সকল মাছ ভেসে উঠতে দেখে এলাকাবাসী ঘেরের মালিক সুবল দেবনাথকে খবর দেয়। এ ব্যাপারে মির্জাগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘেরের মালিক সুবল দেবনাথ জানান, পূর্ব শক্রতার জের ধরে তার ঘেরে বিষ প্রয়োগ করেছে পার্শ্ববর্তী নুরু মোল্লা ও তার লোকজন। ৪২শতাংশ জমির উপর তার ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে তারা। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন আমাদের বরিশাল ডটকমকে জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। পূর্ব শক্রতার জের ধরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

