![]() সাবেক মন্ত্রী মতিউর রহমান আর নেইকাউখালী প্রতিবেদক ৯ January ২০১৮ Tuesday ৫:২৫:৪৮ PM
তিনি আজ মঙ্গলবার (০৯ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে এম. মতিউর রহমান দুই ছেলে পাঁচ মেয়ে রেখে গেছেন। তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল গ্রামে ১৯২৩ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। সাবেক এই যোগাযোগ মন্ত্রী বরিশাল সদর আসনের ১৯৮৬-৮৮ সালে সংসদ সদস্য ছিলেন। তিনি সচিব ও রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছিলেন। জানা গেছে, শুক্রবার এম. মতিউর রহমানের লাশ উপজেলার জয়কুল গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে। এদিকে এম. মতিউর রহমানের মৃত্যুতে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব এম. মতিউর রহমান আর নেই (ইন্নালিল্লাহে… রাজিউন)।