![]() বিদ্যুতের দাম কমানোসহ ৭ দফা দাবিতে বরিশালে মানববন্ধন
১৮ January ২০১২ Wednesday ১০:০৭:১৯ PM
বরিশাল ডেস্ক :: দেশের স্বার্থ বিরোধী চুক্তি বাতিল, বিদ্যুতের দাম কমানোসহ ৭ দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি’র বরিশাল জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ১৮ জানুয়ারী বুধবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচী পালন করা হয়। মানবন্ধন ও সমাবেশ শেষে নগরীর আমানতগঞ্জস্থ ডিজেল পাওয়ার স্টেশন ঘেরাও করে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা নেতৃবৃন্দ। এরপর তারা ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করেন। তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি’র বরিশাল জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নীলুর সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রবীন্দ্রনাথ রায়, ইসাহাক শরীফ, অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, ইমরান হাবিব রুমন প্রমুখ। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
