![]() উজিরপুরে পুলিশ ফাঁড়ি ঘেরাওঃ পুলিশের গুলিবর্ষণ, আহত ২৫
২৭ December ২০১১ Tuesday ৫:২৬:২৩ PM
![]() পুলিশ ক্যাম্প ঘেড়াও করে রেখেছে বিক্ষুদ্ধ জনতা, ইনসেটে নিহত ব্যবসায়ী স্বপন (ছবিঃ আমাদের বরিশাল ডটকম) উজিরপুর থেকে সাইদুর রহমান স্বপন :: বরিশালের উজিরপুর উপজেলার কুড়লিয়া বাজারে এক ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষের সময় পুলিশের গুলিতে ১০ এলাকাবাসীসহ ২৫ জন আহত হয়েছে। ২৭ ডিসেম্বর মঙ্গলবারের এ ঘটনায় বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উজিরপুর উপজেলা চেয়ারম্যানসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরেজমিন ও স্থানীয় সুত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার সীমান্তবর্তী উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কুড়লিয়া গ্রামের হরলাল সমাদ্দারের ছেলে ব্যবসায়ী স্বপন সমাদ্দার ২৬ ডিসেম্বর সোমবার রাতে বাজারের পাশে নিজ বাড়িতে খাবার খেয়ে দোকানে ঘুমাতে আসে। ২৭ ডিসেম্বর মঙ্গলবার ভোররাতে স্থানীয় মাছ বিক্রেতা অরুন সমদ্দার বাজার সংলগ্ন পুলিশ ফাঁড়ির প্রায় ১০০ গজ দুরে রাস্তার উপর স্বপনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। মুমুর্ষ অবস্থায় স্বপনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে স্বপন মৃত্যুর কোলে ঢলে পড়ে- এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার হাজার হাজার জনতা বিক্ষোভে ফেটে পরে। পুলিশ ফাঁড়ির মাত্র ১০০ গজ দুরে ব্যবসায়ী স্বপন নিহতর ঘটনায় এলাকাবাসী পুলিশকে অভিযুক্ত করে পুলিশ ফাঁড়ি ঘেরাওসহ বিক্ষোভ মিছিল করে। এসময় বিক্ষুদ্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে ২১ রাউন্ড গুলি বর্ষন করে। এ সময় পুলিশের গুলিতে স্থানীয় কমলা রানী সমদ্দার(৪৫), দেবাশীষ বাড়ৈ(১০), সজল অধিকারী(১১), সুশান্ত বাড়ৈ(২৬), আলোমতি রায়(৪০), শংকর রায়(১৫), পরেশ রায়(১৪), সুব্রত বাড়ৈ(১৫), মালতি রায়(৬৫), বকুল রানী(৫০) আহত হয়। গুরুত্বর আহতদের আগৈলঝাড়া হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশের গুলিতে এলাকাবাসী আহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে হাজার হাজার নারী-পুরুষ পুলিশ ফাঁড়ি ঘেড়াও করে অবরুদ্ধ করে রাখে। এ সময় বিক্ষুদ্ধ জনতার ইট পাটকেল নিক্ষেপে পুলিশ ফাড়ির ইনচার্জ সুবেদার দেলোয়ার হোসেন, হাবিলদার নাসির, সিপাহি সোহেল, রাসেল, ইমদাদুল আহত হয়। এ ঘটনা শুনে উজিরপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, বরিশাল সদর সার্কেল এএসপি রবিউল ইসলাম, উজিরপুর থানার ওসি শুকুমার রায় ঘটনাস্থলে পৌছালে উত্তেজিত জনতা স্বপন হত্যাকান্ডের সাথে পুলিশের জড়িত থাকার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে অভিযুক্ত পুলিশের বিচারের দাবী জানান। এ সময় ‘অপরাধী যেই হোক তাকে গ্রেপ্তার করা হবে’ বলে বিক্ষুব্দ জনতাকে আশ্বস্ত করেন বরিশাল সদর সার্কেল এএসপি রবিউল ইসলাম। তিনি বলেন, পুলিশ আইনের উর্ধে নয়, ঘটনার সাথে পুলিশ জড়িত থাকলে তাকেও শাস্তি পেতে হবে। কুড়লিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন আমাদের বরিশাল ডটকমকে জানান, বিক্ষুদ্ধ জনতা ফাঁড়ির ভিতরে প্রবেশ করলে আমরা নিজেদের আত্মরক্ষার্থে গুলিবর্ষন করি। এ ঘটনায় ২৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বরিশাল জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কুড়লিয়া বাজারে স্বপন হত্যা কান্ডের ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

