![]() সানি লিওনের ওপর আগ্রহ হারালেন সালমান খান!
১৮ January ২০১২ Wednesday ৯:৪০:১৪ PM
‘বিগ বস ৫’ শো করতে গিয়ে পর্নো তারকা সালি লিওনের প্রতি ভালো লাগা জন্মে সালমানের। এসময় তাকে ‘শের খান’ সিনেমায় অভিনয়েরও প্রস্তাব দেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত অ্যাঞ্জেলার কারণেই সম্ভবত সানির প্রতি মোহ ভেঙেছে সাল্লুর। ‘শের খান’ সিনেমার জন্য সানি লিওন ছিলেন সালমানের প্রথম পছন্দ। কিন্তু কোনোভাবে তিনি তার মত পাল্টেছেন এবং এ চলচ্চিত্রের জন্য অ্যাঞ্জেলাকে চূড়ান্তভাবে বেছে নিয়েছেন। সোহেল খান প্রযোজিত ‘শের খান’-এর কেন্দ্রীয় চরিত্রে অ্যাঞ্জেলার অভিনয়ের বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র। এছাড়া খানরা এই মডেল কন্যার সঙ্গে এমন এক চুক্তি করছেন যাতে পরবর্তীতে তাদের আরো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করতে পারেন তিনি। এদিকে, সানি লিওনের প্রতি সালমান আগ্রহ হারালেন কেন- এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে। অনেকে মন্তব্য করেছেন, সম্ভবত পর্নো তারকা তকমার জন্যই সালমানের আগ্রহ উঠে গেছে সানির উপর থেকে। অনেকে মজা করে এমনও বলছেন- ‘অ্যাঞ্জেলার পৌষ মাস, সানির সর্বনাশ’। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বিনোদন ডেস্ক :: পর্নো তারকা সানি লিওনের প্রতি তবে কী আগ্রহ হারিয়ে ফেললেন বলিউডি অভিনেতা সালমান খান! ‘শের খান’ ছবিতে কিংফিশার ক্যালেন্ডার কন্যা অ্যাঞ্জেলা জনসনকে চূড়ান্ত করায় এখন এমন খবরই সবার মুখে মুখে ফিরছে। খবর ওয়ান ইন্ডিয়া’র।