" />
AmaderBarisal.com Logo

দশমিনায় নির্মাণ শ্রমিক নির্যাতন বিরোধী বিক্ষোভ মিছিল


আমাদেরবরিশাল.কম

১৮ January ২০১২ Wednesday ১০:৪২:০০ AM

পটুয়াখালী, ১৮ জানুয়ারী (নিপুন দাস/আমাদের বরিশাল ডটকম): দশমিনায় নির্মাণ শ্রমিক নির্যাতন বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকের স্বার্থ সংরক্ষণ ও শ্রম আইন-২০০৬ বাস্তবায়নে সরকারের মনিটরিং সেল গঠনসহ ১২ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে পটুয়াখালীর দশমিনা উপজেলায় ১৮ জানুয়ারী বুধবার এ কর্মসূচী পালন করা হয়।

ইনসাব আয়োজিত এ কর্মসূচীর সময় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি পেশ করা হয়। উপজেলা ইনসাব সভাপতি মোঃ শফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ ইকবাল মাহমুদ লিটন, বিশেষ অতিথি বিএনপি’র সভাপতি মোঃ কাওসার আলম রহিম, আওয়ামীলীগ নেতা এ্যাডঃ শিকদার গোলাম মোস্তফা, এ্যাডঃ হাজী ইকবাল হোসেন, যুবদলের সভাপতি আঃ মোমেন তালুকদার, কমিউনিষ্ট পার্টির সভাপতি গাজী ইসমাইল, কেন্দ্রীয় ইনসাব কমিটি সদস্য আঃ রাজ্জাক শিকদার ও উপজেলা সাবেক সভাপতি মোঃ নাসির খান প্রমূখ।


(আমাদের বরিশাল ডটকম/দশমিনা/নিদা/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।