![]() জিয়ানগরে প্রাথমিকের বই পৌছেনিঃ শংকিত শিক্ষার্থী ও অভিভাবকরা
২৮ December ২০১১ Wednesday ৯:৩০:৫৫ PM
জিয়ানগর, ২৮ ডিসেম্বর (আহাদ শিমুল/আমাদের বরিশাল ডটকম): জিয়ানগরে প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীর সমাজ ও পঞ্চম শ্রেনীর বিজ্ঞান বই উপজেলা শিক্ষা অফিসে না পৌছায় শিক্ষার্থী, শিক্ষক অভিভাবকদের মধ্যে শংকা দেখা দিয়েছে। জিয়ানগরে শিক্ষা অফিসগুলোতে মাধ্যমিক স্তরের পাঠ্য বই পৌছলেও প্রাথমিক এর তৃতীয় শ্রেনীর সমাজ ও পঞ্চম শ্রেনীর বিজ্ঞান বই পৌছেনি। জানা গেছে, এ উপজেলায় মাধ্যামিক পার্যায় স্কুল ও মাদ্রাসার ৭৫ শতাংশ বই গত ৫ ডিসেম্বররের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিস পৌছে দিয়েছে। আর প্রাথমিক বিদ্যালয়ে ৯১ ভাগ বই পৌছান হয়েছে বলে জানা যায়। সরকারের ঘোষনা রয়েছে, মাধ্যমিক ও প্রাথমিক স্তরের সকল পাঠ্য বই ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌছে দেওয়া হবে। কিন্তু বই প্রকাশনা কর্তৃপক্ষ বিলম্ব করার কারনে তৃতীয় শ্রেনীর সমাজ ও পঞ্চম শ্রেনীর বিজ্ঞান বই পৌছেনি। ফলে অভিভাবকরা শংকিত হয়ে পড়েছেন। এ উপজেলায় ৬৮ টি প্রাথমিক বিদ্যালয় ১১ হাজার শিক্ষার্থী রয়েছেন। জিয়ানগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রায় ৯১ ভাগ বই এসে পৌছেছে। আগামী কিছু দিনের মধ্যে বাকি পাঠ্যবই এসে পৌছাবে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
