![]() জিয়ানগরে জেএসিতে জিপিএ ৫ পেয়েছে ৩ জন, জেডিসিতে জিপিএ ৫ শূন্য
২৯ December ২০১১ Thursday ১০:৪৫:১০ AM
জিয়ানগর, ২৯ ডিসেম্বর (আহাদ শিমুল/আমাদের বরিশাল ডটকম): জিয়ানগরে জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৩ জন। জেডিসিতে এ উপজেলা ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে কোন প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পায়নি। জেডিসিতে ৬০৪ জন জন পরীক্ষার্থীদের মধ্যে ৫৭৪ জন পাশ করেছে। কেন্দ্রের পাশের হার ৯৫.৩৩ শতাংশ এবং জেএসসিতে ৫৩৩ জন পরীক্ষার্থীদের মধ্যে ৫০১ জন পাশ করেছে। পাশের হার ৯৩.৯৯ শতাংশ। জিয়ানগরে ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে শুধূ বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় শতভাগ পাশ করেছে। এছাড়া জেডিসিতে পত্তাশী এস দাখিল মাদ্রাসা শতভাগ পাশ করেছে। জিপিএ ৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একজন, কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ১ জন, পারেড়হাট আর এল মাধ্যমিক বিদ্যালয়ে ১ জন। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
