" />
AmaderBarisal.com Logo

দুমকিতে ধান লুটের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

৩ January ২০১২ Tuesday ৮:২২:২৫ PM

দুমকি, ৩ জানুয়ারী (মোঃ মজিবুর রহমান/আমাদের বরিশাল ডটকম): পটুয়াখালীর দুমকিতে বিরোধীয় জমির ধান লুটের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ জানুয়ারী মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিন মুরাদিয়া গ্রামের বিরোধীয় জমির ধান লুটের সময় পুলিশ ওই ইউপি সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নে লিটন খান ও সেলিম সিকদারের মধ্যে বিরোধীয় ৬০ কাঠা জমির  ধান লুটের অভিযোগে রেজাউল করিম সিকদার ওরফে রেজা মেম্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ্‌। এ ব্যাপারে দুমকি থানায় লিটন খান বাদি হয়ে ধান লুটের একটি মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়, মুরাদিয়া ইউনিয়নের বাসিন্দা সেলিম সিকদারের পক্ষে রেজা মেম্বর ২৫/৩০জনের একটি সশস্ত্র লাঠিয়াল বাহিনী নিয়ে বিরোধীয় জমির ধান কাটতে গেলে ওই জমির কবলা সূত্রে মালিক লিটন খান বাঁধা দেয়। লাঠিয়াল বাহিনীর ধাওয়া খেয়ে দৌড়ে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে দেশীয় কয়েকটি ধারাল অস্ত্র-শস্ত্র সহ রেজাকে আটক করতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত রেজা মেম্বর দুমকি থানার পুলিশ হাজতে রয়েছে।

উল্লেখ্য, রেজাউল করিম সিকদার মুরাদিয়া ইউনিয়নের একজন নির্বাচিত ইউপি সদস্য। দুমকি থানার এস আই হাফিজ জানান, ইউপি সদস্য রেজা সেলিম সিকদারের পক্ষে ধান কেটে নেয়ার নেতৃত্ব দিচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌছলে পুলিশের ওপর সে হামলার অপচেষ্টা চালিয়েছিল।


(আমাদের বরিশাল ডটকম/দুমকি/মর/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।