![]() ১৫২ বছর পর একসঙ্গে সুপারমুন, ব্লু মুন ও চন্দ্রগ্রহণ!বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ২৯ January ২০১৮ Monday ৫:৪১:১০ PM
![]() ফাইল ফটো সর্বশেষ ১৮৬৬ সালের ৩১ মার্চ দেখা মিলেছিল একইসময়ে ব্লু মুন, সুপারমুন ও চন্দ্রগ্রহণ। প্রায় ১৫২ বছর পর আগামী ৩১ জানুয়ারি (বুধবার) আরেকটি বিরল মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। সাধারণত আমরা প্রতি মাসে একটি পূর্ণিমা দেখতে পাই, কিন্তু কখনও কখনও একই মাসে দু’টি পূর্ণিমা ঘটে থাকে। মাসের এই দ্বিতীয় পূর্ণিমাটিই হচ্ছে ব্লু মুন। চাঁদ পৃথিবীর সবথেকে কাছে চলে আসার অবস্থাকে সুপারমুন আখ্যা দিয়েছে জ্যোতির্বিজ্ঞান। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ৩১ জানুয়ারি সূর্যাস্তের আগে উত্তর আমেরিকার পশ্চিমাঞ্চল থেকে এ বিরল দৃশ্য দেখা যাবে। আর আন্তর্জাতিক তারিখ রেখার কারণে মধ্য ও পূর্বাঞ্চলীয় এশিয়া, ইন্দোনেশিয়া, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বেশিরভাগ এলাকায় এ দৃশ্য দেখা যাবে ৩১ জানুয়ারি সূর্যাস্তের পর। ২০১৮ সালের ১ জানুয়ারি একটি সুপারমুন দেখা গিয়েছিল। ৩১ জানুয়ারি আরেকটি সুপারমুন দেখা যাবে। একই মাসে দ্বিতীয় পূর্ণিমা বলে এটি ব্লু মুনও। আবার এদিন চন্দ্রগহণও হবে। বিজ্ঞানীরা বলছেন, উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী থেকে চাঁদের এই নিকটতম অবস্থানকে অনুভূ বা পেরিজি বলা হয়। চাঁদ যখন পৃথিবীর খুব কাছে অবস্থান করে তখন চাঁদকে পৃথিবী থেকে তুলনামূলকভাবে অনেক বড় আর উজ্জ্বল দেখায়। পূর্ণ গোলাকার চাঁদের এই অবস্থাকে সুপারমুন বলা হয়। আর পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করে। পৃথিবী থেকে তাকালে চাঁদকে আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য মনে হয়। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়। এই তিনটি মহাজাগতিক ঘটনা ৩১ জানুয়ারি একইসঙ্গে ঘটতে যাচ্ছে যা অপরিচিত না হলেও বিরল। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

