" />
AmaderBarisal.com Logo

কলাপাড়ায় অগ্নিকান্ডে চারটি দোকান ভস্মিভূত


আমাদেরবরিশাল.কম

৬ January ২০১২ Friday ৫:১৮:৪৭ PM

ভস্মিভূত দোকান

কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকায় অগ্নিকান্ডে ভস্মিভূত দোকান (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

কলাপাড়া, ৬ জানুয়ারী (মেজবাহউদ্দিন মাননু/আমাদের বরিশাল ডটকম): কলাপাড়া ভয়াবহ অগ্নিকান্ডে চারটি দোকান সম্পূর্ণরুপে ভস্মিভূত হয়েছে। ৬ জানুয়ারী শুক্রবার সকাল সাড়ে আটটায় কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় আগুন নেভাতে গিয়ে ৪ জন আহত হয়।

জানা গেছে, ৬ জানুয়ারী শুক্রবার সকাল সাড়ে আটটায় কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকার একটি গ্যারেজ থেকে আগুন লেগে দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে চারটি দোকান সম্পূর্ণরুপে ভস্মিভূত হয়। স্থানীয় লোকজন প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় আগুন নেভাতে গিয়ে ৪ জন আহত হয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে গ্যারেজটিতে আগুনের সুত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে স্থানীয়রা ধারনা করছেন।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, পার্শ্ববর্তী মাত্র ১৮ কিলোমিটার দুরে আমতলী ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেয়া হলেও তারা আগুন নেভাতে এগিয়ে আসেনি। ফায়ার সার্ভিস সঠিক সময়ে এলে ক্ষয়ক্ষতির পরিমান কমানো যেত বলে জানিয়েছেন তারা। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করছেন তারা।


(আমাদের বরিশাল ডটকম/কলাপাড়া/মেমা/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।