" />
AmaderBarisal.com Logo

কলাপাড়ায় অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন


আমাদেরবরিশাল.কম

৬ January ২০১২ Friday ৭:৪৮:০৮ PM

অত্যাধুনিক সাইক্লোন শেল্টার

কলাপাড়ায় অত্যাধুনিক সাইক্লোন শেল্টার (বায়ে), ডানে উদ্বোধন করছেন কারিতাসের দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিচালক জ্যোতি এফ গমেজ (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

কলাপাড়া, ৬ জানুয়ারী (মেজবাহউদ্দিন মাননু/আমাদের বরিশাল ডটকম): কলাপাড়ার ধানখালী ইউনিয়নের নিশান বাড়িয়া মাছুয়াখালী রেজিস্টার্ড প্রাইমারি স্কুল কাম অত্যাধুনিক ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। কারিতাস সুইজারল্যান্ড, সুইস সলিডারিটি এন্ড মিনিস্ট্রি অব ফরেন এফেয়ার্স এর অর্থায়নে বেসরকারী সংস্থা কারিতাসের উদ্যোগে আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়। ৬ জানুয়ারী শুক্রবার দুপুরে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস’র দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিচালক জ্যোতি এফ গমেজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির। অন্যান্যের মধ্যে প্রধান শিক্ষক জামাল হোসেন, জমিদাতার পূত্র খায়রুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। আশ্রয়কেন্দ্রটি নির্মাণ উপলক্ষ্যে সিডর বিধ্বস্থ এলাকার মানুষের মধ্যে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার শিশুরা মনোজ্ঞ লোকজ সঙ্গীত পরিবেশন করে। বহুমুখি কাজে ব্যবহারের লক্ষ্যে নির্মিত আশ্রয়কেন্দ্রটিতে রয়েছে দুর্যোগকালে বিশুদ্ধ পানির ব্যবস্থা। স্থাপন করা হয়েছে নিজস্ব সোলার সিষ্টেম। প্রতিবন্ধীদের সহজে আশ্রয়কেন্দ্রে ওঠার সুযোগ রাখা রয়েছে। আশ্রয়কেন্দ্রটি নির্মাণে প্রায় এক কোটি টাকা ব্যয় হয় বলে জানিয়েছেন কারিতাসের কর্মকর্তারা।


(আমাদের বরিশাল ডটকম/কলাপাড়া/মেমা/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।