![]() বরিশালের তিন উপজেলা ১৫ ঘন্টা বিদ্যুৎহীন
৬ January ২০১২ Friday ৮:১০:৫৪ PM
জানা গেছে, ৫ জানুয়ারী বৃহস্পতিবার রাত ১১ টায় গুঠিয়া এলাকার ১টি টাওয়ার থেকে পল্লী বিদ্যুতের ৩৩ কেভি পুরাতন লাইনের তার ছিড়ে যায়। এ সময় বানারীপাড়া সাবষ্টেশন অফিসের আওতায় থাকা অপর ২ টি উপজেলা উজিপুর ও স্বরুপকাঠীও মূহুর্তের মধ্যে অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। ওই সময় বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫ সহস্রাধীক মুছল্লিদের উপস্থিতিতে মাহফিলে ছারছিনা দরবার শরীফের পীর শাহ্ মোহম্মদ মোহেবুল্লাহ বয়ান করছিলেন। বিদ্যুৎ চলে যাওয়ায় স্থানীয় মুছল্লিরা উত্তেজিত হয়ে উঠলে থানা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে তারা শান্ত হয়। এক টানা ১৫ ঘন্টা বিদ্যুৎ না থাকায় ৩ উপজেলার রাইস মিল, স্বমিল, ময়দার মিল, তেলের মিল, গ্যারেজ ও ডকইয়ার্ডসহ বিভিন্ন ধরনের মিল কারখানা বন্ধ থাকে। এছাড়া বিদ্যুৎ না থাকার কারণে ৩ উপজেলার কম্পিউটার ও ফটোষ্ট্যাট মেশিন বন্ধ থাকায় ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতিগ্রস্থ হয়, সংবাদকর্মীরা বাধ্য হয়ে মুঠোফোনে সংবাদ পাঠান। ৬ জানুয়ারী শুক্রবার বেলা আড়াইটায় ছিড়ে যাওয়ার ১৫ ঘন্টা পর বিদ্যুৎ লাইন জোড়া লাগানো হলে পুনরায় বিদ্যুৎ চালু করা হয়েছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল ডেস্ক :: ৩৩ কেভি লাইন ছিড়ে যাওয়ার কারনে ১৫ ঘন্টা বরিশালের বানারীপাড়া, উজিরপুর ও স্বরূপকাঠী উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২’র সাবষ্টেশন অফিসের আওতায় উজিরপুরের গুঠিয়া এলাকার একটি টাওয়ার থেকে ৩৩ কেভি লাইন ছিড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। ফলে এ তিন উপজেলার হাজার হাজার বিদ্যুৎ গ্রাহক ১৫ ঘন্টা অন্ধকারে ছিলেন। এদিকে বিদ্যুৎ না থাকায় মিল কারখানা বন্ধ হওয়ায় ব্যাবসায়ী ও শ্রমিকদের ব্যাপক ক্ষতিসহ জনজীবন অতিষ্ট হয়ে পড়ে।