![]() বাংলাদেশের ছবিতে স্নেহা উল্লাল
৮ January ২০১২ Sunday ১০:২৮:৪৩ AM
অনন্য মামুনের পরিচালনায় ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার জন্য সপ্তাহখানেক তিনি ঢাকায় অবস্থান করবেন। ছবিতে স্নেহা উল্লালের বিপরীতে অভিনয় করছেন ‘খোঁজ-দ্য সার্চ’ খ্যাত বাংলাদেশের নায়ক অনন্ত। ‘মোস্ট ওয়েলকাম’ ছবির গল্পে দেখা যায়, বাংলাদেশের একটি মেয়ে পড়াশোনা করতে বিদেশে যায়। সেখানে পরিস্থিতির শিকার হয়ে সে পানশালার নৃত্যশিল্পী হয়ে যায়। ছবিতে এমন একটি চরিত্রেই অভিনয় করছেন স্নেহা উল্লাল। ছবিটির একটি গানের নৃত্য পরিচালনা করেছেন মুম্বাইয়ের শঙ্কর আন্নাইয়া। এরই মধ্যে মুম্বাই ও ব্যাংককে ছবির বেশিরভাগ অংশের শুটিং শেষ হয়েছে। তাতে অংশ নিয়েছেন স্নেহা। ছবির বাকি অংশের শুটিং ঢাকাতেই হবে। ‘মোস্ট ওয়েলকাম’-এর পরিচালক অনন্য মামুন বলেন, এফডিসির ৯ নম্বর ফ্লোরে ছবিটির ইনডোর শুটিং করবো আমরা। স্নেহা উল্লালের দৃশ্যধারণের মাধ্যমেই ছবির বাদবাকি কাজ শেষ হবে। ছবিটি নিয়ে পরিচালক জানান, ‘দৃশ্যধারণ করতে গিয়ে ১১০ ফুট উঁচু ক্রেন ব্যবহার করা হয়েছে। ছবির এ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন চেন্নাইয়ের পি বাবু। এরই মধ্যে ছবির বেশিরভাগ শুটিং শেষ। খুব শিগগিরই ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেয়া হবে।’ স্নেহা উল্লালের সঙ্গে অভিনয় প্রসঙ্গে অনন্ত বলেন, ‘অভিনেত্রী হিসেবে তিনি অসাধারণ। তার সঙ্গে কাজ করে আমার ভালো লেগেছে। আশা করছি, আমাদের জুটির ছবিটি সবার ভালো লাগবে।’ ‘মোস্ট ওয়েলকাম’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশের মুনসুন ফিল্মস ও কলকাতার এস কে মুভিস। উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৮ ডিসেম্বর ওমানের মাস্কেটে জন্মগ্রহণ করেন স্নেহা উল্লাল। তিনি তেলেগু ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে বলিউডে কাজ করা শুরু করেন। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মাসকাট শহরে জন্ম নেয়া স্নেহা উল্লাল বলিউড সুপারস্টার সালমান খানের ছোট বোন অর্পিতা খানের বান্ধবী। সালমান খানই তাকে বলিউডে ‘লাকি-নো টাইম ফর লাভ’ ছবিতে প্রথম ব্রেক দেন। এরপর ২৬ বছর বয়সী এ অভিনেত্রী একে একে অভিনয় করেন ‘আরিয়ান’, ‘জানে বাই দো ইয়ারন’, ‘নেনো মিকু তেলুসা’,’কিং’, ‘কাশ মেরি হোত’, ‘কুরেন্ট’, ‘ক্লিক’, ‘বারুদ’,’শিমহা’, দেবী’সহ বেশ ক’টি ছবিতে। এর মধ্যে অধিকাংশ ছবিতেই অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন স্নেহা। সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বিনোদন ডেস্ক :: বাংলাদেশের ছবি ‘মোস্ট ওয়েলকাম’-এ অভিনয় করছেন বলিউড নায়িকা স্নেহা উল্লাল। এটা পুরনো সংবাদ। নতুন সংবাদ হচ্ছে চলতি মাসের শেষের দিকে ঢাকায় আসছেন তিনি। ক্যারিয়ারের প্রথম ছবি ‘লাকি: নো টাইম ফর লাভ’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করে ‘ঐশ্বরিয়া টু’ খ্যাতি পেয়ে যান স্নেহা উল্লাল। এরপর তিনি বলিউডের পাশাপাশি দক্ষিণি ছবিতেও অভিনয় করছেন। এবার তিনি বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন।