" />
AmaderBarisal.com Logo

মানসিক ভারসাম্যহীনের সন্তান প্রসব, কলাপাড়ায় তোলপাড়


আমাদেরবরিশাল.কম

৮ January ২০১২ Sunday ৪:৫২:৫৬ PM

নবজাতক কন্যা

নবজাতক কন্যা ও মানসিক ভারসাম্যহীন মা (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

কলাপাড়া, ৮ জানুয়ারী (মেজবাহউদ্দিন মাননু/আমাদের বরিশাল ডটকম): কলাপাড়ায় এক মানসিক ভারসাম্যহীন এক মহিলার কোলজুড়ে জন্ম নেয়া ফুটফুটে এক কন্যা নবজাতককে নিয়ে কলাপাড়া হাসপাতালজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ইতোমধ্যে এক মহিলা শিশুটির দাইমা হিসাবে প্রতিপালন শুরু করেছেন। ৮ জানুয়ারী রবিবার সকাল ছয়টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামের মরহুম আব্দুল আউয়াল শিকদারের বাড়িতে এই নবজাতক জন্ম নেয়।

ওই বাড়ির গৃহকর্তী লাইলী বেগম জানান, তিন/চারদিন আগে মধ্য বয়সী ওই মানসিক ভারসাম্যহীন মহিলার আবির্ভাব ঘটে। তিনি এসে বাড়ির রান্নাঘরে অবস্থান নেয়। সকালে সে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। ঐ মহিলাকেসহ নবজাতককে তারা কলাপাড়া হাসপাতালে ভর্তি করায়। অর্ধচেতন অবস্থায় মা প্রসূতী বিভাগে চিকিৎসাধীন রয়েছে। আর কন্যা শিশুটি দাইমা মিনারা বেগমের তত্ত্বাবধানে রয়েছে। এই খবর শুনে পিতৃপরিচয়হীন এই শিশুটিকে কলাপাড়ার অনেকেই দত্তক নেয়ার চেষ্টা চালাচ্ছেন। মানসিক ভারসাম্যহীন মহিলা নিজের নাম র্বপী বলে দাবি করছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক জানান, মা ও শিশু কারও বড় ধরনের কোন সমস্যা নেই। তবে অপুষ্টি জনিত সমস্যা রয়েছে। তাদের যথাযথ চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে।


(আমাদের বরিশাল ডটকম/কলাপাড়া/মেমা/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।