" />
AmaderBarisal.com Logo

কলাপাড়ায় যুবদলের কর্মী সভা


আমাদেরবরিশাল.কম

৮ January ২০১২ Sunday ৮:৫১:২১ PM

কলাপাড়া উপজেলা যুবদল

কলাপাড়া উপজেলা যুবদলের কর্মীসভায় বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এবিএম মোশাররফ হোসেন (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

কলাপাড়া, ৮ জানুয়ারী (মেজবাহউদ্দিন মাননু/আমাদের বরিশাল ডটকম): কলাপাড়ায় যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কলাপাড়া উপজেলা ও পৌর শাখার উদ্যেগে ৮ জানুয়ারী রবিবার সকালে দলীয় কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এসময় আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার শপথ নেন যুবদল কর্মীরা।

উপজেলা যুবদলের সভাপতি গাজী আক্কাসের সভাপতিত্বে এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এবিএম মোশাররফ হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী হুমায়ূন শিকদার, পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক খান,  গাজী মোঃ ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর ফকির, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হারুন-আর রশীদ, পৌর যুবদলের সভাপতি হাবিব ব্যাপারী, সহ-সভাপতি কবিরুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মানিক ফকির, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জুয়েল শিকদার, যুবদল নেতা রাসেল কবির মুরাদ, ঢালী রুহুল আমিন অভি, মজিবুর রহমান, নুরুল কবির ঝুনু , হাসান সিকদার, মতিউর রহমান, সুমন, মামুন প্রমুখ।


(আমাদের বরিশাল ডটকম/কলাপাড়া/মেমা/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।