![]() মর্মান্তিকঃ ওষুধ ভেবে মা’কে বিষ খাওয়ালো মেয়ে !
৮ January ২০১২ Sunday ৯:১৩:৫১ PM
রাজাপুর প্রতিনিধি :: পাঁচ বছরের অবুঝ শিশু ওষুধ ভেবে মা’র হাতে বিষ তুলে দিলে তা খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক মা। ঘটনাটি ঘটেছে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামে। হতভাগিনী মায়ের নাম পারুল বেগম (৪৫)। ৮ জানুয়ারী রোববার দুপুরে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় পৌনে এক ঘন্টা মৃত্যুর সাথে লড়াই করে মারা যান তিনি। জানা গেছে, রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামের ইউসুফ আলী ফরাজীর স্ত্রী ৭ সন্তানের জননী পারুল বেগম দীর্ঘদিন ধরে গ্যাষ্ট্রিকের অসুখে ভুগছিলেন। ৮ জানুয়ারী রোববার সকালে গ্যাষ্ট্রিকের প্রচন্ড ব্যাথা উঠলে তিনি তার পাঁচ বছরের মেয়ে বৈশাখীকে ওষুধ আনতে বলেন। অবুঝ শিশু ভুলবশত ওষুধের সাথে একই স্থানে রাখা ইঁদুর মারার গুড়ো বিষ এনে মা’কে খাওয়ায়। এতে পারুল বেগম অসুস্থ্য হয়ে পড়লে আশংকাজনক অবস্থায় তাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা। এরপর প্রায় পৌনে এক ঘন্টা মৃত্যুর সাথে লড়াই করার পর তিনি মারা যান। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
