![]() ফোর জি চালু, আসছে বরিশালেওঅনলাইন ডেস্ক ১৯ February ২০১৮ Monday ১০:৫০:২৪ PM
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চারটি মোবাইল অপারেটরদের হাতে ফোরজির লাইসেন্স তুলে দেয়। লাইসেন্স পাওয়ার পরপরই দেশের চার অপারেটর ফোরজি নেটওয়ার্ক আনুষ্ঠানিকভাবে চালু করে। শুরুতে গ্রামীণফোন ঢাকার কিছু অংশে ফোরজি চালু করে। অন্যদিকে বাংলালিংক ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা এবং সিলেটে একযোগে ফোরজি চালু করে। এছাড়াও রবি ঢাকায় ফোরজি নেটওয়ার্ক চালুর ঘোষণা দিয়েছে। খুব শিঘ্রই বরিশালসহ দেশের প্রত্যন্ত এলাকায় এ সেবা আসছে বলে সংশ্লিষ্ঠরা জানিয়েছেন। অপারেটররা বলছে, এই সেবা শুরুর মানে হল ‘ইন্টারনেট এক্সপ্রেসওয়েতে’ উঠে যাওয়ার পাশাপাশি ধীর গতির ভোগান্তি থেকে মুক্তি পেয়ে ইন্টারনেটে গ্রাহকরা এখন ছুটবেন চওড়া রাস্তায়। প্রাথমিকভাবে ফোর-জির ডাটা স্পিড ২০ এমবি (মেগাবাইটস পার সেকেন্ড) রাখা হয়েছে। বিটিআরসি সময়ে সময়ে স্পিড পরিবর্তন করতে পারবে। অনুষ্ঠানে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘কোনও কোনও মোবাইল ফোন অপারেটর (গ্রামীণফোন ও বাংলালিংক) সিম রিপ্লেসমেন্টের নামে টাকা নিচ্ছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। আমি অপারেটরদের কাছে অনুরোধ করবো গ্রাহক যদি থ্রিজি সিম বদলে ফোরজি সিম নিতে চায় তাহলে টাকা নেবেন না।’ তিনি আরও বলেন, জনগণ যে টাকা দিয়ে মোবাইলসেবা কেনেন, সেই অনুপাতে তারা সেবা পাচ্ছেন না। এটা খুবই দুঃখজনক। জনগণকে টাকার মান অনুযায়ী সেবা দিতে হবে। জনগণ যে সেবা চায়, সেই সেবাই তাকে দিতে হবে।’ ফোরজি বিষয়ে তিনি বলেন, ‘আগামী দিনে ফোরজি সেবা ভয়েস কল কমিয়ে দেবে, ডাটানির্ভর (ইন্টারনেট) সেবার পরিমাণ বাড়াবে। এতে জনগণ আরও উন্নতমানের সেবা পাবে। যাতে সব মিলিয়ে গ্রাহকই উপকৃত হবেন। গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি বলেন, আমাদের ৮০টি সাইটে এখন ফোরজি চালু আছে। আগামীকাল থেকে এর সংখ্যা আরও বাড়বে। রবির প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, আমাদের ১৭৯টি সাইটে ফোরজি চালু আছে। ফোরজি ব্যবহার করতে স্মার্টফোন ও নেটওয়ার্ক ডিভাইসের শুল্ক কমানোর আহ্বান জানান তিনি। এছাড়া প্রত্যন্ত অঞ্চলে ফোরজি ছড়িয়ে দিতে কোনও ইনসেনটিভ দেওয়া যায় কিনা সে বিষয়ে সবার মতামত চান তিনি। বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস বলেন, আমরাও ফোরজি চালু করেছি। ডিজিটাল বাংলাদেশ নির্মাণ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ফোরজি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আরো পড়ুন… সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

অবশেষে চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা ফোর জি যুগে প্রবেশ করল বাংলাদেশ। গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক দেশে ফোরজি নেটওয়ার্ক চালুর লাইসেন্স পেল।