" />
AmaderBarisal.com Logo

বামনায় মা-বাবাকে হারিয়ে থানায় শিশু হাসান!

বামনা প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

২০ February ২০১৮ Tuesday ৩:৫৯:৩৭ PM

বামনায় মা-বাবার কাছে ফিরতে চায় শিশু হাসানবরগুনার বামনা উপজেলায় হাসান নামে সাত বছরের এক অবুঝ শিশুকে উদ্ধার করে বামনা থানা হেফাজতে রাখা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হাসানকে থানা হেফাজতে রাখা হয়।

বামনা থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, বামনা উপজেলার চলাভাংগা এলাকায় মাহফিল থেকে শিশুটিকে পেয়ে স্থানীয়রা উপজেলা চেয়ারম্যানের কাছে নিয়ে আসেন। তারপর উপজেলা চেয়ারম্যান ওই শিশুটিকে বামনা থানা হেফাজতে পাঠান। শিশুটি তার বাবার নাম জাহাঙ্গীর ও মায়ের নাম ফতে এটুকুই বলতে পারে। বর্তমানে শিশু হাসানকে থানা হেফাজতে রাখা হয়েছে।

শিশুটির পিতামাতাকে খুজেঁ পেতে বামনা থানার এসআই মো. খোকন সামাজিক যোগাযোগের ওয়েব সাইট ফেসবুকে একটি পোষ্টও দিয়েছেন।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।