![]() ‘ফোর জি’র যুগে বরিশালের ৬ জেলার মানুষঅনলাইন ডেস্ক ২০ February ২০১৮ Tuesday ৫:৩২:১৬ PM
আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) থেকে রবি গ্রাহকেরা এ সেবা পাবেন। এ জন্য ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করে রবি। এতে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশের সব জেলায় ফোরজি সেবার জন্য ১ হাজার ৫০০টি সাইট বা মোবাইল টাওয়ারকে ফোরজি সেবা দেওয়ার উপযোগী করা হয়েছে। এদিকে গ্রামীণফোন, বাংলালিংকসহ কয়েকটি অপারেটর খুব শীঘ্রই বরিশালে এ সেবা চালু করবে বলে তারা জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বরি জানায়, মানসম্মত তরঙ্গ এবং গ্রাহক অনুপাতে প্রতিযোগীদের তুলনায় বেশি তরঙ্গ নিয়ে গ্রাহকদের সেরা ইনডোর কভারেজ, সেরা ইন্টারনেট স্পিড ও নিরবিচ্ছিন্নভাবে কভারেজ প্রদান করবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা দিয়েছে রবি। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে গ্রাহকরা ডেটা প্রডাক্টের বর্তমান মূল্যেই ফোরজি সেবা গ্রহণ করতে পারবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমার কাছে যে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের লোগো পছন্দ সেগুলোর মধ্যে রবি’র লোগোই সবচেয়ে বেশি ভাল লাগে। এর অন্যতম একটি কারণ এটি বাংলায় লেখা এবং এ ফন্টটি আমার করা। আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। গতকালই ফোর জি লাইসেন্স দেয়া হয়েছে। আর এত অল্প সময়ের মধ্যে জেলা পর্যায় পর্যন্ত ফোর জি সেবা পৌঁছে দেয়ার জন্য রবি’কে ধন্যবাদ। আপনাদের হাত ধরে গ্রামে গ্রামে ফোর জি সেবা পৌঁছে গেলে গ্রামের কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সিম প্রতিস্থাপনে এনবিআর যে চার্জ নিতে চায় তা নিয়ে আমি অর্থমন্ত্রীর সাথে আলোচনা করব। আর ইন্টারনেটের ওপর থেকে ভ্যাট তুলে নেয়া হলে দেশে ইন্টারনেট বিপ্লব ঘটবে বলে আমার বিশ্বাস। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ আমরা মোবাইল ওয়্যারলেস প্রযুক্তির চতুর্থ প্রজন্মে প্রবেশ করলাম। আইসিটি বিভাগের হাইস্কুল প্রোগ্রামিং কন্টেস্ট, নারীর ক্ষমতায়নে আইসিটি প্রশিক্ষণ বাস, দেশের বৃহত্তম অনলাইন এডকেশন প্লাটফরম টেন মিনিট স্কুলের সাথে যুক্তি রয়েছে রবি। সামনের দিনগুলোতেও ফোরজি প্রযুক্তি সাথে নিয়ে তথ্য-প্রযুক্তির প্রসারে রবি’কে পাশে পাব বলে আমাদের প্রত্যাশা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ’র সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, গতকাল চারটি মোবাইল ফোন অপারেটরকে আমরা ফোর জি লাইসেন্স দিয়েছি। আর রবি আজই ফোরজি সেবার উদ্বোধন করল। অন্যান্য টেলিযোগাযোগ অপারেটরের চেয়ে রবি এখানে ব্যতিক্রম। এজন্য রবিকে আমি অভিনন্দন জানাই। বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, “আজ থেকে চালু হলো ফোরজি সেবা। বিটিআরসি ফাইভ জি নিয়েও ভাবছে। আমাদের লক্ষ্য গ্রাহকদের ভাল মানের টেলিযোগাযোগ সেবা প্রদান করা। ফোর সেবা চালু করার জন্য আমি রবি ও রবি পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি।” রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “দীর্ঘ প্রতিক্ষার পর আজ থেকে দেশে ফোরজি সেবা চালু করতে পেরে আমরা আনন্দিত। আজ একটি ঐতিহাসিক দিন এবং এ দিনটির তাৎপর্য সবার মাঝে ছড়িয়ে দিতে একযোগে দেশের ৬৪টি জেলায় ফোরজি সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছি আমরা। ফোরজি সেবা চালুর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে পা রাখলো বাংলাদেশ। প্রতিযোগীদের তুলনায় অনেক বেশি তরঙ্গ নিয়ে আজ থেকেই গ্রাহকদের সেরা ফোরজি সেবা প্রদানের জন্য প্রস্তুত রবি। দেশে ফোরজি সেবা চালু করতে সহায়তার জন্য সরকারকে ধন্যবাদ। সরকারের সহায়তা নিয়ে ফোরজি’র অদম্য গতি কাজে লাগিয়ে ২০২১ সালের মধ্যে আমরা ডিজিটাল বাংলদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে পারব বলে আমাদের বিশ্বাস।” তিনি আরো বলেন, বাংলাদেশে ফোরজি সেবা সফল করতে ফোরজি ডিভাইসের ওপর কর কমানো, ফোরজি অবকাঠামো পণ্যের ওপর শুল্ক কমানো, গ্রামীণ এলাকায় ফোরজি সেবা চালুর ক্ষেত্রে বিশেষ প্রণোদনা প্রদান, ভ্যাট নিয়ে সব ধরণের বিরোধের নিষ্পত্তি এবং প্রতিবেশী দেশগুলোর মতো একক লাইসেন্সিং প্রক্রিয়ার বিষয়গুলো সরকারের বিবেচনা করা উচিত। ঢাকা ছাড়াও দেশের প্রতিটি বিভাগীয় শহরে একযোগে আনুষ্ঠানিকভাবে ফোরজি সেবা উদ্বোধন করেছে রবি। ঐতিহাসিক এ মুহুর্তকে উদযাপনের উদ্দেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে প্রতিটি বিভাগীয় শহরে রবি’র ম্যানেজমেন্ট কাউন্সিলের একজন সদস্য উপস্থিত ছিলেন। ফোরজি ভিডিও কলিং সেবার মাধ্যমে ঢাকায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় শহরের উদযাপনগুলোও তুলে ধরা হয়। আরো পড়ুন… সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশাল বিভাগের ৬ জেলাসহ দেশের ৬৪ জেলায় চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগ সেবা চালু করেছে রবি আজিয়াটা।