![]() ‘দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন হবেনা’ – ভোলায় এমপি সরোয়ার
১৮ January ২০১২ Wednesday ৫:১৩:০১ PM
![]() ভোলা জেলা বিএনপি’র কর্মী সমাবেশ ভোলা, ১৮ জানুয়ারী (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): এ্যাডঃ মজিবুর রহমান সারোয়ার এমপি বলেছেন, ‘আওয়ামীলীগ সরকার সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। তারা জানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। আমরাও বলে দিয়েছি দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন হতে দেয়া হবে না। এই সরকারকে বিদায় দেয়ার সময় ঘনিয়ে এসেছে। গত কয়েকটি রোডমার্চে মানুষের চোখে মুখে আগুন দেখেছি। আগামী দিনেও আমদের আরো কর্মসূচি রয়েছে। বাংলার জনগনকে সাথে নিয়েই এ সরকারকে বিদায় করবো।’ ১৮ জানুয়ারী বুধবার বেলা ১২টায় ভোলা কালিনাথ রায়ের বাজার এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মজিবুর রহমান সারোয়ার এ কথা বলেন। ভোলা জেলা বিএনপি আয়োজিত এ কর্মী সমাবেশে ভোলা জেলা বিএনপি’র সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ধর্ম-প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মাহাবুবুলহক নান্নু, বরিশাল জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আবু কালাম শাহীন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এ.কে.এম শহিদুল্লা, জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্জ ফারুক মিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুম্যান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, পৌর কাউন্সিলর বিএনপি নেতা হুমায়ুন কবির সোপান, থানা বিএনপির সাধারন সম্পাদক রাইসুল আলম, পৌর বিএনপি সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর আঃরব আকন, সেচ্ছাসেবক দলের আহবায়ক জামিল হোসেন অদুদ, জেলা শ্রমিক দলের সভাপতি সহিদুল ইসলাম, মহিলা দল নেত্রী বিলকিস জাহান মুনমুন, জেলা যুব দলের সভাপতি ইয়ারুল আলম লিটন, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সদস্য আব্দুল কাদের সেলিম, কন্দ্রীয় যুবদল নেতা তরিকুল ইসলাম কায়েদ, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল আমিন প্রমুখ। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

