" />
AmaderBarisal.com Logo

সুন্দরবন লঞ্চের ধাক্কায় পারাবত লঞ্চসহ নদীবন্দর ক্ষতিগ্রস্থ, আহত ১


আমাদেরবরিশাল.কম

১৯ January ২০১২ Thursday ৬:০৬:৩৬ PM

পারাবত-২

সুন্দরবন-৮ লঞ্চের ধাক্কায় ক্ষতিগ্রস্থ পারাবত-২ লঞ্চ (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

বরিশাল ডেস্ক :: বরিশাল-ঢাকা নৌ-রুটের সুন্দরবন-৮ নামক একটি লঞ্চের একই রুটের পারাবত-২ লঞ্চের পেছনের অংশ দুমরে মুচরে গেছে এবং বরিশাল নৌ-বন্দরের পল্টুনসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে। ১৯ জানুয়ারী বৃহষ্পতিবার সকাল পৌনে ৯ টার দিকে লঞ্চ দু’টি ঘাটে ভেড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় পারাবত-২ লঞ্চের মনির (১৭) নামে এক যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।

জানা গেছে, ১৯ জানুয়ারী বৃহষ্পতিবার সকালে পারাবত-২ লঞ্চটি ঢাকা থেকে যাত্রী নিয়ে এসে বরিশাল নদীবন্দরের পল্টুনে ভেড়ানো অবস্থায় যাত্রী নামাতে ছিল। এসময় ঢাকা থেকে আসা অপর লঞ্চ সুন্দরবন-৮ গতি নিয়ন্ত্রন করতে ব্যর্থ হয়ে পিছন দিকে থেকে দ্রুতবেগে পারাবত-২ লঞ্চকে ধাক্কা দেয়। এতে পারাবত-২ লঞ্চের পেছনের অংশ দুমরে মুচরে যায় এবং মনির (১৭) নামে এক যাত্রী গুরুত্বর আহত হন। তাকে গুরুত্বর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় পারবত লঞ্চ ছাড়াও নৌবন্দরের স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় বরিশাল নৌ-বন্দরের গ্যাংওয়ের ছাউনি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া বন্দরের একটি লোহার সিড়ি ও পিলার নদীতে ডুবে যায়।

দুর্ঘটনার কারন সম্পর্কে সুন্দরবন-৮ লঞ্চের মাস্টার মজিবর রহমান জানান, সুন্দরবন-৮ লঞ্চের ব্যাক গিয়ারে কাজ না করায় অনিচ্ছাকৃত এ দুর্ঘটনা ঘটেছে। লঞ্চ ঘাটে ভেড়ানোর জন্য গতি কমিয়ে আনতে তিনি ব্যাক গিয়ার দিলে লঞ্চ পেছনের দিকে না গিয়ে উল্টো গতি বেড়ে গিয়ে সামনের দিকে গিয়ে পারবত-২ লঞ্চের পেছনের অংশে আঘাত করে বলে জানান তিনি।

পারাবত লঞ্চের মালিক পক্ষের প্রতিনিধি খাজা ইকবাল জানান, এ ঘটনা রাতের বেলায় ঘটলে ব্যাপক প্রাণহানীর আশংকা থাকতো। কারন লঞ্চের পিছনের যে অংশে সুন্দরবন-৮ লঞ্চে ধাক্কা দিয়েছে সে অংশে ডেকের যাত্রীরা থাকে।

বরিশাল নদীবন্দর

সুন্দরবন লঞ্চের ধাক্কায় ক্ষতিগ্রস্থ বরিশাল নদীবন্দরের গ্যাংওয়ের ছাউনি (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

পারাবত লঞ্চের বরিশাল ঘাটের সুপারভাইজার সেলিম আহম্মেদ আমাদের বরিশাল ডটকমকে জানান, সুন্দরবন-৮ লঞ্চে দ্রুতগতিতে এসে পাবারত-২ লঞ্চকে ধাক্কা দিলে পারাবত লঞ্চের পেছন পেছনের অংশ দুমরে মুচরে গেছে। ধাক্কার ফলে পারাবত লঞ্চের কেবিনের ১৪টি টেলিভিশন ভেঙ্গে গেছে এবং সামনের অংশও কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান তিনি। তিনি আরো জানান, সুন্দরবন-৮ লঞ্চের ধাক্কায় পারাবত লঞ্চ থেকে নামতে থাকা অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর। তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকা হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারনা করছেন।

বন্দর কর্মকর্তা কাজী ওয়াকিল নেওয়াজ আমাদের বরিশাল ডটকমকে জানান, এঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করার জন্য মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। দুর্ঘটনায় বন্দরের অর্কে, গ্যাং ওয়ের ছাউনি ও র‌্যাম ভেঙ্গে গেছে বলে জানান তিনি।

এ ঘটনায় মতামত জানতে সুন্দরবন-৮ লঞ্চের মালিক বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর বুধবার একই লঞ্চের ধাক্কায় একটি মালবাহী কার্গো ডুবে গিয়েছিল।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।