![]() ‘আইনের শাসন প্রতিষ্টা হয়েছে বলেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে’ -আমু
১৯ January ২০১২ Thursday ৭:৫০:১১ PM
![]() ঝালকাঠি আইনজীবী সমিতির মোয়াজ্জেম হোসেন স্মৃতি লাইব্রেরী ভবনের উদ্ধোধন করছেন আমির হোসেন আমু এমপি (ছবিঃ আমাদের বরিশাল ডটকম) ঝালকাঠি, ১৯ জানুয়ারী (মো. জিয়াউল হাসান পলাশ/আমাদের বরিশাল ডটকম): ‘এদেশে আইনের শাসন প্রতিষ্টা হয়েছে বলেই জাতীর জনক বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। আমাদের সরকার জনগনের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরনে বদ্ধপরিকর। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, বিদ্যূৎ সমস্যার সমাধানসহ সকল সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আর এতে ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন অযৌক্তিক ইস্যুতে দেশের পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। আজকে তারা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রীয়াও বাধাগ্রস্থ করতে মরিয়া হয়ে উঠেছে।’ ১৯ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় ঝালকাঠি আইনজীবী সমিতির মোয়াজ্জেম হোসেন স্মৃতি লাইব্রেরী ভবনের উদ্ধোধন অনুষ্ঠানে এমপি আমির হোসেন আমু প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মাহাবুবুর রহমান তালুকদার, সাধারন সম্পাদক এ্যাডভোকেট জহিরুল হক খোকন, জেলা জজ আদালতের পিপি এ্যাডভোকেট মান্নান রসুল, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলীসহ আইনজীবী সমিতির সদস্যগন উপস্থিত ছিলেন। আমির হোসেন আমুর নিজস্ব আর্থিক সহযোগিতায় প্রায় ২০ লাখ টাকা ব্যায়ে আইনজীবী সমিতির এ লাইব্রেরী ভবন নির্মানটি তার মরহুম পিতা মোয়াজ্জেম হোসেনের নামে করা হয়। এরপর তিনি ঝালকাঠি মহিলা কলেজের নবীন বরন অনুষ্টানে যোগ দেন। সেখান থেকে ঝালকাঠি সার্কিট হাউজ যুব উন্নয়ন বিষয়ক এক কর্মশালায় আসেন। বিকেলে তিনি নলছিটিতে তিনি শিক্ষার্থীদের উদ্দিপনা বৃত্তি প্রদান শেষে আমিরাবাদ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

