" />
AmaderBarisal.com Logo

বামনায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

বামনা প্রতিবেদক
আমাদেরবরিশাল.কম

২৭ February ২০১৮ Tuesday ৫:৫২:১০ PM

বামনায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনবরগুনার বামনা উপজেলা প্রশাসনের আয়োজনে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বামনা সদরে সারওয়ারজান মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শেষ হয়।

সেখানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু।

পরে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন, কৃষিবিদ আল-মামুন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, বামনা সদর ইউপি চেয়ারম্যান চৌধূরী কামরুজ্জামান সগীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিক উদ্দিন আহম্মেদ, সারওয়ারজান মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এএসএম হারুন অর রশিদ, ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. নুরুল হক খান প্রমূখ।



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।