" />
AmaderBarisal.com Logo

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০ দোকান ভস্মিভূত, আহত ১০


আমাদেরবরিশাল.কম

২০ February ২০১২ Monday ৫:১৫:৩২ PM

ভোলা, ২০ ফেব্রুয়ারী (অচিন্ত্য মজুমদার/আমাদের বরিশাল ডটকম): ভোলার দৌলতখান উপজেলার খায়েরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ছোট-বড় অন্তত ৩০টি দোকান। এসময় আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে ১০জন আহত হয়েছেন বলে জানা গেছে। ২০ ফেব্রুয়ারী ভোর রাত ৪টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থরা অভিযোগ করেন, ২০ ফেব্রুয়ারী ভোর রাত ৪টার দিকে হঠাৎ করেই বাজারে আগুন দেখতে পেয়ে মসজিদের মাইক থেকে সবাইকে এবং বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসকে জানানো হয়। এরপর প্রায় ২ ঘন্টা যৌথ চেষ্টার পর ভোর ৫ টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে ততক্ষনে বাজারের ছোট-বড় মিলিয়ে অন্তত ৩০টি ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এছাড়া আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে ১০জন আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

অপরদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ২০ ফেব্রুয়ারী সকাল ১০টায় আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ব্যবসায়ীদের ক্ষতিপূরনের জন্য তাৎক্ষনিক ২লাখ টাকা নগদ ও সরকারীভাবে সাহায্য করার আশ্বাস প্রদান করেন।


(আমাদের বরিশাল ডটকম/ভোলা/অম/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।