![]() বরিশালের ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শোকজ
২০ February ২০১২ Monday ৭:৫৩:৪৩ PM
বরিশাল ডেস্ক :: বরিশাল জেলার ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শোকজের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পলাশ কান্তি বালা। ভূমি উন্নয়ন করের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় ২০ ফেব্রুয়ারী সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা রাজস্ব সম্মেলন সভায় তিনি এ নির্দেশ দেন। জানা গেছে, বরিশাল জেলার প্রতিটি উপজেলায় ৬০ ভাগ ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়। এর মধ্যে বরিশালের ৫ উপজেলা গত জানুয়ারী মাসে বেঁধে দেয়া এই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়। লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়া উপজেলাগুলো হলো- বরিশাল সদর (অর্জিত লক্ষ্যমাত্রা ৩৬ভাগ), বাবুগঞ্জ (৫২ভাগ), মুলাদী (৩৯ভাগ), হিজলা (৪৫ভাগ) এবং মেহেন্দিগঞ্জ (৫১ভাগ)। এর পরিপ্রেক্ষিতে জেলা রাজস্ব সম্মেলন সভায় লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়া উপজেলার নির্বাহী কর্মকর্তাদের কাছে জবাব চাওয়া হয়। তবে তারা তেমন কোন যুক্তি দেখাতে না পারায় তাদের শোকজের নির্দেশ দেয়া হয়েছে। এ ব্যাপারে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজা মিয়া আমাদের বরিশাল ডটকমকে জানান, লোকবল সংকটের কারনে তার উপজেলায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। – সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
