" />
AmaderBarisal.com Logo

রাজাপুরে উপজেলা বিএনপি’র সমাবেশ


আমাদেরবরিশাল.কম

৩ March ২০১২ Saturday ৩:৪৩:১৪ PM

রাজাপুর বিএনপি

রাজাপুরে বিএনপি সমাবে সমাবেশে বক্তব্য দিচ্ছেন সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিষ্টার এম শাহজাহান ওমর (ছবিঃ আমাদের বরিশাল ডটকম)

রাজাপুর, ৩ মার্চ (মোঃ রহিম রেজা/আমাদের বরিশাল ডটকম): ঝালকাঠির রাজাপুরে কেন্দ্র ঘোষিত ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচী সফল করতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ শনিবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয় চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ মৃধার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা বিএনপি’র সভাপতি গাজি নুরুজ্জামান বাবুল, রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ, কাঁঠালিয়া বিএনরি সভাপতি রফিকুল ইসলাম মিরণ, রাজাপুর উপজেলা যুবদলের সভাপতি নাসিম উদ্দিন আকন, কাঁঠালিয়া উপজেলা যুবদলের সভাপতি জিয়াউর রহমান মির বহর, উপজেলা বিএনরি সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ জাকারিয়া সুমন প্রমুখ।

ঝালকাঠিতে একই স্থানে বিএনপির দু’গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করায় ঝালকাঠি জেলার রাজাপুর, কাঠালিয়া ও পাশবর্তী পিরোজপুরের দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজাপুর উপজেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করেন।


(আমাদের বরিশাল ডটকম/রাজাপুর/ররে/তাপা)



সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।